পটনা: শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অভব্য আচরণ শিক্ষকের। ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল ট্রিপে গিয়ে দেদার মদ্যপান শিক্ষকদের। মত্ত হয়ে করলেন অশান্তিও। এমনকী, এক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগও উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ছাত্ররা প্রতিবাদ করতেই শিক্ষক চড়াও হন। পরে এই ঘটনা জানতে পেরে অভিভাবকরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন। সরকারি স্কুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে বিহারের সাহারসায়। […]