24 Ghanta Bangla News - Page 8884 of 8898 - 24 Ghanta Bengali News
Home

মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন কেজরির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদন খারিজ করে দিয়েছিল আদালতের সিঙ্গল বেঞ্চ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সুনিতা আগরওয়াল এবং বিচারপতি অনিরুদ্ধ মায়ীর ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১১ জানুয়ারি ওই মামলার শুনানি হবে।

Home

কমে গেল রান্নার গ্যাসের দাম

ক্রিসমাস ও নতুন বছর উদযাপনের আগে বড়সড় স্বস্তি। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৯.৫০ টাকা কমানো হয়েছে। আজ, শুক্রবার কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম কমে হয়েছে ২০০৬ টাকা। দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে ১৭৫৭ টাকায়। যদিও ১৪.২ গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। এই দাম কমানোর সিদ্ধান্তকে ভোটের আগের মাস্টারস্ট্রোক হিসাবে দেখছে […]

Home

জ্যোতিপ্রিয়র সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নন্দিনী

রেশন দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে সঙ্গে বিধাননগর পুরসভার কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তাঁর স্বামী জয়ব্রত। এবার সেই ইস্যুতে মুখ খুললেন নন্দিনী। তিনি বলেন, ‘আমাকে এবং জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ভিডিওয় যা যা বলা হয়েছে, তার পুরোটাই ভুল। মন্ত্রী এবং আমি একসঙ্গে জেলায় রাজনীতি করি। আমাদের সম্পর্ক শুধু সেটুকুই।’

Politics

শুধু লোকসভায় সাসপেন্ড ১০০

যত দিন যাচ্ছে সংসদে সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদের সংখ্যা তত বাড়ছে। বৃহস্পতিবার লোকসভার আরও ৩ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন স্পিকার ওম বিড়লা। ফলে চলতি অধিবেশনে কেবলমাত্র লোকসভা থেকে বহিষ্কৃত সাংসদের সংখ্যা সেঞ্চুরি ছুঁয়ে ফেলল। এদিন লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন ডিকে সুরেশ, নকুল নাথ এবং দীপক বেইজ। সব মিলিয়ে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড হলেন ১৪৭ জন […]

Home

পুঞ্চে সেনার ট্রাক লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি

জম্মু ও কাশ্মীরে আবার জঙ্গি নিশানায় নিরাপত্তা বাহিনীর গাড়ি। বৃহস্পতিবার বিকেলে জম্মুর পুঞ্চে ভারতীয় সেনার একটি ট্রাক লক্ষ্য করে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। স্থানীয় সূত্রের খবর, অন্তত তিন জওয়ান গুরুতর আহত হয়েছেন। ওই ট্রাকটিতে জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। পুঞ্চের থানামান্দি এলাকার শাবনীতে কয়েক জন জঙ্গি ট্রাকটি লক্ষ্য করে গুলি চালায়।

Home

ওএমআর শিট কারচুপি মামলায় রিপোর্ট জমা দিল সিবিআই

প্রাথমিক নিয়োগ দুর্নীতির ওএমআর শিট কারচুপি মামলায় কলকাতা হাইকোর্টে সিলবন্ধ খামে রিপোর্ট জমা দিল সিবিআই। আজ, বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসে ওই রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। গত বছরের ২৭ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Home

মাঝ আকাশে আগুন, মুম্বইয়ে জরুরি অবতরণ বিমানের

মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুনের আতঙ্ক ছড়াল। ঘটনায় জরুরি ভিত্তিতে অবতরণ করা হল বিমান। মঙ্গলবার রাতে মুম্বই বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার এআই ৮১৪ বিমানটি। জানা যায়, মাঝ আকাশে দিল্লি থেকে মুম্বইগামী ওই বিমানে একটি ইঞ্জিনে আগুন লাগার সতর্কতা পান বিমান চালক। এরপরেই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। কী কারণে এই ঘটনা ঘটল তা জানার […]

Home

সুপ্রিম কোর্টে যেতে পারেন বিরোধীরা

লোকসভা ও রাজ্যসভার অর্ধেকেরও বেশি বিরোধী সাংসদই সাসপেন্ড হয়েছেন। কার্যত ফাঁকা সংসদের দুই কক্ষ। আর বিরোধীদের অনুপস্থিতিতেই লোকসভায় বুধবার পাশ হয়ে গেল ফৌজদারি সংক্রান্ত তিনটি বিল। ভারতীয় দণ্ডবিধিতে আমূল পরিবর্তন করেই এই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা আনা হয়েছে কেন্দ্রের তরফে। পাল্টা এই বিলগুলিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ […]

Home

ফের করোনা আতঙ্ক, একাধিক পদক্ষেপ রাজ্যের

করোনা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। কলকাতা ও জেলার হাসপাতালগুলিতে করোনা রোগীদের জন্য বেড নির্দিষ্ট করে রাখা, পজিটিভ রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানোর মতো বিষয়গুলিতে জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

Home

১০ দিন ধ্যান করবেন কেজরি

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু এবারও তিনি তদন্তকারীদের ডাকে সাড়া দিচ্ছেন না। আম আদমি পার্টি সূত্রে খবর, দিল্লির মুখ্যমন্ত্রী বুধবার বিকালে পাঞ্জাবের হোশিয়ারপুরে গিয়েছেন। সেখানে আনন্দগড়ে একটি বিপসনা বা বিপশ্যনা কেন্দ্রে ১০ দিন ধ্যান করবেন কেজরিওয়াল। বিপশ্যনা হল গৌতম বুদ্ধ প্রবর্তিত নিজেকে পর্যবেক্ষণের এক ধ্যান বিধি।