লখনউ: উপনির্বাচনের মধ্যেই উত্তর প্রদেশের কারহালে এক যুবতীর বস্তাবন্দি দেহ উদ্ধার। বুধবার সকালে বছর তেইশের ওই যুবতীর দেহ উদ্ধার হয়। মৃত যুবতীর পরিবারের অভিযোগ, সমাজবাদী পার্টিকে ভোট দিতে না চাওয়ায় তাদের মেয়েকে খুন করা হয়েছে। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মৈনপুরী জেলার পুলিশ সুপার বিনোদ কুমার বলেন, […]