অভিনেতা রাজেশ শর্মা, বর্তমানে বলিউডে একচেটিয়া কাজ করছেন। প্রতিটা ক্ষেত্রেই তাঁর উপস্থিতি সকলের নজর কাড়ে। ছোট হোক বা বড়, তাঁর চরিত্রের বিশেষত্ব পর্দায় এক ভিন্নস্বাদের সমীকরণ তৈরি করে। তবে শুরুটা কি এতটাই সহজ ছিল অভিনেতার? না, আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতই তিনি শুরু করেছিলেন পথচলা। চেষ্টা করছিলেন চাকরির। তবে অভিনয়ের নেশা তাঁকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। […]