24 Ghanta Bangla News - Page 8673 of 11879 - 24 Ghanta Bengali News
Home

বৃদ্ধ বয়সে বড় সমস্যার মুখে ধর্মেন্দ্র! নায়কের বিরুদ্ধে সমন জারি আদালতের – Bengali News | Delhi court summons Dharmendra

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর বিরুদ্ধে বড় অভিযোগ। অভিনেতা এবং আরও দু’জনের বিরুদ্ধে সমন জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। দিল্লির ব্যবসায়ী সুশীল কুমারের অভিযোগের ভিত্তিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যশদীপ চাহল সমন জারি করেছেন। ৫ ডিসেম্বর সমনের পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, “রেকর্ডে থাকা প্রমাণগুলি ইঙ্গিত দেয় যে,অভিযুক্ত ব্যক্তিরা অভিযোগকারীকে তাদের সাধারণ উদ্দেশ্য পূরণে প্ররোচিত করেছিল এবং প্রতারণার অপরাধের উপাদানগুলি […]

Home

Tiger Kills: গবাদি পশুর খাবার জোগাড়ে গেল প্রাণ, ঘাস কাটতে গিয়ে বাঘের পেটে মহিলা – Bengali News | MP: Tiger Kills Woman In Core Area Of Panna Tiger Reserve; Movement Under Watch

বাড়ির গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। আর সেটাই কাল হল। গবাদি পশুর জন্য খাবারের জোগাড়ে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মহিলার। ৬৫ বছরের বৃদ্ধা ঘাস কাটছিলেন। আর তারপরই হাড়হিম করা ঘটনা। সদ্য বেড়ে ওঠা এক বাঘের পেটে সেই মহিলা। ঘটনাটি মধ্য প্রদেশের পান্না টাইগার রিজার্ভের। শেষ অবধি হাতির সাহায্য নিয়ে মহিলার দেহ উদ্ধার […]

Home

Madhyamik Exam: মাধ্যমিকের রেজিস্ট্রেশনে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ, না দিলে পরীক্ষায় না বসতে দেওয়ার ‘হুমকি’, ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা – Bengali News | School accused of charging extra fees for Madhyamik exam registration, Tension in Mathurapur

ক্ষোভে ফুঁসছেন অভিভাবকেরা Image Credit source: TV 9 Bangla মথুরাপুর: মাধ্যমিকের রেজিস্ট্রেশন ফি ও স্কুলের প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠান বাবাদ অতিরিক্ত টাকা নিচ্ছে স্কুল। এই অভিযোগ তুলে সরব হয়েছেন অভিভাবকেরা। তাঁদের দাবি, টাকা দিতে না চাইলে রেজিস্ট্রেশন আটকে দেওয়া হচ্ছে। অভিভাবকদের পাশাপাশি ক্ষোভে ফুঁসছেন পড়ুয়ারাও। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর আর্য বিদ্যাপীঠের এ ঘটনায় জোর শোরগোল শিক্ষা […]

Home

Sujay Krishna Bhadra: ‘প্লেন ধরার তাড়া আছে?’, ‘কালীঘাটের কাকু’-কে প্রশ্ন হাইকোর্টের, বিচারপতির প্রশ্নবাণে বিদ্ধ সিবিআই-ও – Bengali News | Why are you so hurry to arrest Sujay Krishna Bhadra? Calcutta High Court asks CBI

কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর আগাম জামিন মামলায় ফের কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে সিবিআই। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী সিবিআইকে প্রশ্ন করেন, গ্রেফতারের প্রয়োজন কি সত্যি রয়েছে? তিনি জানতে চান, হঠাৎ কী হল যে এখনই গ্রেফতার করতে হবে? সিবিআইকে বিচারপতি বলেন, মেডিক্যাল রিপোর্ট দিন। কেন তাঁকে গ্রেফতারের প্রয়োজন, সেটা জানাতে হবে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে […]

Home

Mukesh Ambani: মুকেশ অম্বানী দেনা শোধ করতে ২৫ হাজার কোটি টাকা লোন নিচ্ছেন! – Bengali News | Mukesh Ambani’s Reliance Industries seeking record 25000 crore rupees to settle dues, India’s largest loan deal since 2023: Report

ভারতীয় মুদ্রার সঙ্গে মার্কিন ডলারের ফারাক বেড়েছে। চাপে পড়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানীও! সংবাদ সংস্থা ব্লুমবার্গের খবর অনুযায়ী, ভারতের বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গেই কথা বলেছেন রিলায়ান্স ইন্ড্রাস্টিজের মুকেশ অম্বানী। বাজার থেকে ৩ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা লোন নিতে চলেছেন। নানা ব্যাঙ্কের মধ্যে, অনেকের থেকেই গ্রিন সিগন্যাল পেয়েছেন এবং লোনের […]

Home

School: স্কুলে পড়ুয়া ১, যত্ন করে তাকেই লেখাপড়া শেখাচ্ছেন ২ শিক্ষক – Bengali News | Two Teacher Taking Calss in School North 24 pargana Asoknagar

এক পড়ুয়াকে নিয়েই চলছে ক্লাসImage Credit source: Tv9 Bangla অশোকনগর: একসময় গমগম করত পড়ুয়া সংখ্যা। এখন তলানিতে ঠেকেছে। না শুধু তলানি বললেও ভুল বলা হবে। স্কুলটিতে পড়ুয়া সংখ্যা মোটে একজন। আর শিক্ষক রয়েছেন দু’জন। তবে গত কয়েক বছর ধরে ধীরে-ধীরে কমেছে পড়ুয়া সংখ্যা। কেন এই অবস্থা সরকারি স্কুলের? ১৯৫২ সালে অশোকনগর নাগরিক শিক্ষা সংঘ নিম্ন […]

Home

CM Mamata Banerjee: দিঘায় পা রেখেই তৎপর মমতা, ‘কোটি টাকার’ খোঁচা দিয়ে শুভেন্দু বললেন, ‘ছুটি উপভোগ করুন’ – Bengali News | Chief Minister Mamata Banerjee on a 3 day visit to Digha, scheduled to visit Jagannath Temple on Wednesday

দিঘা: দিঘায় পা দিয়েই খোঁজ নিলেন জেলার খুঁটিনাটি। প্রশাসনিক থেকে রাজনৈতিক সব বিষয় নজরে রেখেই সোজা গেলেন গেস্ট হাউসে। সোমবারই তাঁর জগন্নাথ মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। কতদূর কাজ এগিয়েছে, কী অবস্থায় রয়েছে, তিনদিনের সফরে সবটাই খতিয়ে দেখার কথা রয়েছে মমতার। তবে সিংহভাগ সময় কাটানোর কথা জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে।  এদিকে মমতার সফর নিয়ে ইতিমধ্যেই […]

Home

IND vs AUS: বদল নয়, বদলা চায়! গাব্বাতে দেখা মিলবে অন্য বিরাট ও রোহিতের? – Bengali News | Border Gavaskar Trophy: Will India can take revenge of Adelaide test in Historic Brisbane

কলকাতা: রবি শাস্ত্রীর মতো আগ্রাসী কোচ বলে দিয়েছেন, অজিদের পাল্টা দাও। সেই স্ট্র্যাটেজি মাথায় রেখে গাব্বার ছক সাজাতে শুরু করে দিয়েছে ভারতীয় দল। পারথে দুরন্ত পারফরম করলেও দিন-রাতের টেস্টে ভরাডুবি হয়েছে। মূলত তিনটে দিক নিয়ে চলছে ময়নাতদন্ত। এক, রোহিতের ত্রুটিপূর্ণ ক্যাপ্টেন্সি। বিশেষ করে বোলিং বদলের ক্ষেত্রে। দুই, প্রতিপক্ষকে মাপতে পারেনি ভারতীয় দল। বিশেষ করে ট্রাভিস […]

Home

Donald Trump on End Birthright Citizenship: আমেরিকাতেও জন্মালেও আর পাওয়া যাবে না ‘নাগরিকত্ব’, জানিয়ে দিলেন ট্রাম্প! বিপদে ভারতীয়রাও? – Bengali News | Donald Trump said he will attempt to end birthright US citizenship

আমেরিকাতে জন্মালেও মিলবে না নাগরিকত্ব? Image Credit source: PTI দায়িত্ব নেওয়ার আগেই ভয়ংকর ঘোষণা করলেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাতে জন্ম নিলেও মিলবে না সেই দেশের নাগরিকত্ব। রবিবার NBC-এর ‘মিট দ্য প্রেস’-এর সঙ্গে একটি সাক্ষাতকারে এমন কথাই জানিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, যে সব অভিবাসীদের সম্পর্কে কোনও নথি সরকারের কাছে নেই তাঁদের আমেরিকা থেকে বহিষ্কার […]

Home

Hooghly: স্কুলে ঢুকে মুড়ি খেয়ে মিড ডে মিলের চাল চুরি করল চোর – Bengali News | Hooghly Alleged theft of rice from mid day meal in school

হুগলি: অঙ্গনওয়াড়ি স্কুলে ঢুকে মুড়ি খেয়ে চাল ডাল ডিম চুরি করল চোর! ঘটনায় চাঞ্চল্য গুপ্তিপাড়ায়। জানা গিয়েছে,  গুপ্তিপাড়া আর্যনগর জি এস এফ পি স্কুলের একটি ঘরে চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সোমবার রাতে ঘরের তালা ভেঙে চাল, ডাল, ডিম চুরি হয়। মঙ্গলবার সকালে  স্কুলে শিক্ষিকারা গেলে বিষয়টি নজরে আসে। প্রাথমিক স্কুলের শিক্ষিকা সোমা দাস সরকার জানান, তালা […]