কলকাতা: আবারও সেটিং তত্ত্ব! বিজেপি আর তৃণমূলের সেটিংয়ের কথা তুলে ফের উঠল রব। আরজি কর কেসে অভিজিৎ মণ্ডল আর সন্দীপ ঘোষ জামিন পেতেই সুর চড়াচ্ছে বাম, কংগ্রেস। অস্বস্তিতে পদ্ম শিবির। প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু নির্যাতনের আবহে এপারে ফ্রন্টফুটে এসেছিল পদ্ম শিবির। লাগাতার সুর চড়াতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো নেতাদের। কিন্তু, শুক্রবারের জামিন দিবসে […]
বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বেহাল দশা।Image Credit source: Facebook ঢাকা: পতন হয়েছে হাসিনা সরকারের। নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ ইউনূস। নতুন বাংলাদেশে হিংসা-অশান্তির খবর আকছার মিলছে। কিন্তু বাকি দেশের অবস্থা? শিক্ষার হাল কেমন বাংলাদেশে? ওপার বাংলায় শিক্ষাব্যবস্থার দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাংলাদেশের নামী লেখক-অধ্যাপক সলিমুল্লাহ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের শিক্ষা নিয়ে বাংলাদেশের নামী […]
হায়দরাবাদ: দক্ষিণের সুপারস্টার। সদ্য হিট ছবিতে বাজিমাৎ করেছেন তিনি। ভক্তের সংখ্যা অগণিত। বক্স অফিসে তাঁর প্রাপ্তির অঙ্কও বেশ মোটা। সেই আল্লু অর্জুনকেই এক রাত কাটাতে হল জেলে। সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার চলাকালীন তাঁরই এক অনুরাগী মহিলার মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে। মহিলার ছেলেও হাসপাতালে ভর্তি। সেই মামলাতেই শুক্রবার গ্রেফতার করা হয়েছিল আল্লু অর্জুনকে। একরাত কাটিয়ে শনিবার সকালে জেল […]
ভারতীয় দল যেখানেই খেলুক, সমর্থনের অভাব হয় না। অস্ট্রেলিয়াতেও একই চিত্র। তবে মেলবোর্ন কিংবা সিডনিতে ভারতীয়দের যে ভিড় দেখা যায়, ব্রিসবেনে তুলনামূলক অনেক কম। অস্ট্রেলিয়ার বাকি মাঠগুলিতে যেন ব্যক্তিকেন্দ্রিক সমর্থন। গত কয়েক বছর সেটা বিরাট কোহলির দখলে। ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজের তৃতীয় টেস্ট শুরু হয়েছে। ভরা গ্যালারি। ভারতের সমর্থন খুবই কম। বিরাট কোহলি ব্যাটিংয়ে এলে […]
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ম্যাচে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ব্রিসবেনে প্রথম সেশনে মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। নির্ধারিত সময়ের আগে লাঞ্চ ব্রেকও। কিন্তু ব্রেক শেষ হওয়ার পরও অপেক্ষা। বৃষ্টি কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। মাঠও ভেজা। সমর্থক থেকে দুই শিবিরই বিরক্ত। একজনকে ছাড়! বলা যায়। স্টিভ স্মিথ। খেলা চলছে না বন্ধ, ভ্রুক্ষেপ নেই অজি কিংবদন্তি […]
কোথায় ভয় বাংলাদেশের? Image Credit source: Facebook কলকাতা: সাম্প্রদায়িক হানাহানির বিষবাষ্পে জ্বলছে বাংলাদেশ। গোটা বিশ্বের দরবার নাক কাটলেও ভারত বিদ্বেষ থামছে না বাংলাদেশের। রণহুঙ্কার দিয়েই চলেছেন বাংলাদেশের কট্টরপন্থী নেতারা। কলকাতা থেকে সেভেন সিস্টার্স দখলের ডাক পর্যন্ত দিয়ে ফেলেছেন। তা নিয়ে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। এপার থেকে ধেয়ে যাওয়া মিমের স্রোতে কার্যত নাকানিচোবানি খাচ্ছেন ওপারের বিএনপি-র […]
কেষ্টপুর: আর পাঁচদিনের মতোই কাজ সেরে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব সাহা। ঘরে ঢুকেই দেখতে পান, বিছানায় উপুড় হয়ে পড়ে রয়েছেন স্ত্রী। গলায় নীল ওড়নার ফাঁস। মুখে তখনও চাপা দেওয়া বালিশ। বুঝতে বাকি ছিল না যে স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কেষ্টপুরের এই ঘটনায় শিউরে ওঠেন এলাকার বাসিন্দারা। রাতেই শুরু হয় তদন্ত। কয়েক ঘণ্টার মধ্য়েই গ্রেফতার করা হল […]
ঢাকা: অশান্ত বাংলাদেশে এবার শোনা গেল গীতার শ্লোক। ওপার বাংলা থেকে যখন শুধুই অশান্তির খবর আসছে, সংখ্যালঘু হিন্দুরা যখন তাঁদের যন্ত্রণার কথা প্রকাশ করছেন, তারই মধ্যে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানে পড়ুয়াদের হাতে দেখা গেল গীতা। শোনা গেল গীতার শ্লোক। নিছকই শ্লোক উচ্চারণ নয়, তার ব্যাখ্যাও করা হচ্ছে। বাংলাদেশের খুলনা জেলার ঘটনা। খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড […]
‘টুটা হ্যায় গাবা কা ঘমন্ড…’, বিবেক রাজদানের সেই কমেন্ট্রি এখনও কানে বাজে অনেকেরই। গত অস্ট্রেলিয়া সফর ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা মুহূর্ত তৈরি করেছে। সিরিজের প্রথম টেস্টে ৩৬ রানে অলআউট হওয়া থেকে সিরিজ জয়। শেষ ম্যাচে ৩০০ প্লাস রান তাড়া করে অবিশ্বাস্য সিরিজ জয়ের ইতিহাস। চূড়ান্ত কঠিন পরিস্থিতিতে ছিল ভারতীয় টিম। বিরাট কোহলি প্রথম টেস্ট […]