24 Ghanta Bangla News - Page 8643 of 11884 - 24 Ghanta Bengali News
Home

Howrah: বাইকটা যেই একটু আস্তে করেছেন অমনি…, শহরের রাস্তায় শিউরে ওঠার মতো ঘটনা – Bengali News | Some Mischief Snatch Gold And Money From Gold Businessman Howrah Andul

আন্দুলে কী হচ্ছে এইসবImage Credit source: Tv9 Bangla আন্দুল: বিয়ে বাড়ির অর্ডার ছিল। সেই মতো রাত্রিবেলা ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী। ব্যাস, তখনই বড় কাণ্ড। তক্কে-তক্কে ছিল দুষ্কৃতীরা। সোনার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ওই ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই ১১ লক্ষ টাকা সোনার গহনা ও নগদ পনেরো হাজার টাকা। আন্দুল জোরহাটে সোনার দোকানের মালিক প্রশান্ত মল্লিক। […]

Home

South Korea: সামরিক আইন জারি করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, শেষে কি না এই পরিণতি ইওলের – Bengali News | South Korea president Yoon Suk Yeol impeached

সিওল: কয়েকদিন আগেই ক্ষমতা দখল রাখতে আচমকা সামরিক আইন (মার্শাল ল) জারি করেছিলেন। কয়েকঘণ্টার মধ্যে অবশ্য পিছুও হটেছিলেন। প্রত্যাহার করেছিলেন সামরিক আইন। তারপরও গদি বাঁচাতে পারলেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। শনিবার প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত (ইমপিচমেন্ট) হলেন তিনি। এদিন দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে ইওলকে বরখাস্তের পক্ষেই বেশি ভোট পড়ে। […]

Home

Donald Trump: ট্রাম্প শপথ নিচ্ছেন, আর হাততালি দিচ্ছেন শি জিনপিং, এও সম্ভব! – Bengali News | Donald trump invites china president at his oath taking ceremony

নয়া দিল্লি: আমাদের কাছে গৃহপ্রবেশ। আর ওদের কাছে সেটাই INAUGUARATION। অর্থাত্‍ নতুন প্রেসিডেন্টের হোয়াইট হাউসে প্রবেশ। আনুষ্ঠানিক শপথ নেওয়ার দিন। দিনটা হল ২০ জানুয়ারি, ২০২৫। ওইদিন কী সেই ঐতিহাসিক দৃশ্যটা ক্যামেরাবন্দি হবে? ট্রাম্প হোয়াইট হাউসে ঢোকার আগে শপথ নিচ্ছেন। বক্তব্য রাখছেন, আর দর্শকদের মধ্যে বসে রয়েছেন শি জিনপিং, চিনের প্রেসিডেন্ট। অল্প, অল্প হাততালিও দিচ্ছেন। এও সম্ভব? […]

Home

অবশেষে খুলল খাতা, তৃণমূলকে হারিয়ে বড় জয় পেল বামেরা, প্রার্থীই দিতে পারল না BJP – Bengali News | CPIM Win In Samabay Election Pandua Hooghly

পাণ্ডুয়া: বড় জয় পেল বামেরা। হুগলির পাণ্ডুয়ার ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিত লিমিটেডের নির্বাচনে জয়ী হল বাম সমর্থিত প্রার্থীরা। সমবার মোট আসন সংখ্যা বারোটি। তার মধ্যে আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল বাম প্রার্থী। শনিবার বাকি ১১ টি আসনের মধ্যে তৃণমূল ও সিপিএম সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল। যদিও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি […]

Home

Chinsura: শহরের রাস্তা ঢাকছে নোংরা আবর্জনায়, কাজ বন্ধ করে দিয়েছেন পুরসভার অস্থায়ী কর্মীরা – Bengali News | Chinsura Municipality temporary worker strike hooghly

চুঁচুড়ায় পড়ে রয়েছে জঞ্জালImage Credit source: Tv9 Bangla চুঁচুড়া: হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন। বকেয়া বেতন যদি না পান তাহলে কাজ বন্ধ করে দেবেন। সেই মতো কর্মবিরতি পালন করছেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। এ দিকে, কাজ না করায় শহর ভরছে জঞ্জালে। শহর ভরছে জঞ্জালে। কবে সমাধান হবে কারও কাছে নেই কোনও উত্তর। হুগলি জেলা সদর শহর চুঁচুড়ার […]

Home

Mohun Bagan: গাছে তুলে মই কেড়ে নেওয়া! রুদ্ধশ্বাস জয়ে শীর্ষস্থান মজবুত করল মোহনবাগান – Bengali News | Indian Super League: Mohun Bagan vs Kerala Blasters FC in ISL Match at Kolkata Report in Bengali

এ যেন গাছে তুলে মই কেড়ে নেওয়া! আর কীই বা বলা যেতে পারে। যে আত্মতুষ্টি নিয়ে ভয় পাচ্ছিলেন কোচ হোসে মোলিনা, কিছুক্ষণের জন্য তা ভর করেছিল মোহনবাগান শিবিরে। ভুল শুধরে নিতেও দেরী করেনি তারা। প্রথমার্ধে ১-০ লিড ছিল মোহনবাগানে। দ্বিতীয়ার্ধে নিজেদের ভুলের খেসারত। সমতাও ফেরায় কেরালা ব্লাস্টার্স। কিন্তু পাঁচ গোলের ম্যাচে শেষ অবধি জয়ের হাসি […]

Home

PM Narendra Modi: ‘নেহরু নয়, সর্দার প্যাটেলকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল ১২টি প্রদেশ কংগ্রেস’, সংসদেই সব খোলসা করলেন মোদী – Bengali News | Congress made Jawaharlal Nehru the leader when state units had supported Sardar Vallabhbhai Patel, says PM Narendra Modi

সংসদে গান্ধী পরিবারের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লি: সংসদে সংবিধান বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে নেহরু-গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের স্বার্থে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংবিধান পরিবর্তন করেছিলেন বলে মন্তব্য করেন তিনি। সংবিধান পরিবর্তন নিয়ে ‘রক্তের স্বাদ’ পাওয়া গান্ধী পরিবার তারপর বারবার সংবিধান পরিবর্তন করেছে বলে আক্রমণ করেন তিনি। […]

Home

TMC-BJP: শুভেন্দুর নন্দীগ্রামে হাতে হাত মেলালো তৃণমূল-বিজেপি – Bengali News | TMC And BJP Make Allience In Purba Medinipur Nandigram

নন্দীগ্রামে জোট তৃণমূল-বিজেপিরImage Credit source: Tv9 Bangla নন্দীগ্রাম:  গত চার বছর ধরে রাজ্য রাজনীতির সংঘাতের ‘এপিসেন্টার’ হল নন্দীগ্রাম। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রামে তৃণমূল-বিজেপির দ্বৈরথ দেখেছে গোটা দেশ। রাজনৈতিক শত্রুতায় এখনও এখানে রক্ত ঝরছে। চলছে হানাহানি। বিনা লড়াইয়ে কেউ মাটি ছাড়তে নারাজ। অথচ, সেই নন্দীগ্রামে সমবায় নির্বাচনে নিচুতলায় তৃণমূল ও বিজেপির মধ্যে আসন বোঝাপড়ার […]

Home

Kolkata Metro: সুখবর! শুরু হল বিমানবন্দর থেকে মেট্রোর ট্রায়াল রান, আপনি কবে চড়তে পারবেন? – Bengali News | Trial run of Noapara metro from airport station started kolkata Metro

কলকাতা: বছর শেষে এল সুখবর। জয় হিন্দ স্টেশন বা বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়ার মাঝে শুরু হবে মেট্রো পরিষেবা। আর সেই পরিষেবার অঙ্গ হিসাবে প্রথম ট্রায়াল রান বা পরীক্ষামূলকভাবে একটি মেট্রোরেট চালানো হলো। ৬.২৫ কিলোমিটার এই পথে পরীক্ষামূলকভাবে চলল পরিষেবা। কবে থেকে চালু হবে এই মেট্রো? বস্তুত, কম খরচে মেট্রোয় চড়ে একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার মতো […]

Home

Mamata Banerjee: আইএসএস পরীক্ষায় প্রথম দুই স্থানাধিকারী বাংলার, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী – Bengali News | West Bengal CM Mamata Banerjee congratulates two youth who come first and second positions in ISS

মমতা বন্দ্যোপাধ্য়ায় (ফাইল ফোটো)Image Credit source: Facebook কলকাতা: ইউপিএসসি-র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষা। আর সেই পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলার দুই যুবক। একজনের বাড়ি আসানসোলে। অন্যজনের বাড়ি আউশগ্রামে। আইএসএস পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করার পর দুই যুবককে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউপিএসসি-র আইএসএস পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান […]