24 Ghanta Bangla News - Page 8626 of 11887 - 24 Ghanta Bengali News
Home

Barasat: বারাসত কলেজে TMC-SFI-র গন্ডগোল, ঝামেলা থামাতে গিয়ে রক্ত ঝরল পুলিশের – Bengali News | Barasat: TMC And SFI Chaos infront of Barasat College West Bengal

বারাসত: বারাসত কলেজে চরম অশান্তি। তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সিপিএম ছাত্র পরিষদ এসএফআই-এর সংঘর্ষে উত্তপ্ত এলাকা। সংঘর্ষের মাঝে পড়ে রক্তাক্ত পুলিশ। এক পুলিশ আধিকারিকের দাঁত ভেঙে গিয়েছে বলেও খবর। তিলোত্তমার ন্যায় বিচার, সন্দীপ ঘোষের জামিন সহ একাধিক ইস্যুতে এসএফআই-এর সদস্যরা বিভিন্ন কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছে। সেই মতো মঙ্গলবার বারাসত গর্ভমেন্ট কলেজেও পৌঁছে যায় […]

Home

One Nation, One Election Bill: বিরোধিতার মাঝেই লোকসভায় পেশ হল ‘এক দেশ, এক নির্বাচন’ বিল, এর পরের ধাপ কী? – Bengali News | Parliament: One Nation One Election Bill Introduced in Lok Sabha, Will be Sent to Joint Parliamentary Committee for Discussion

লোকসভায় পেশ হল এক দেশ. এক নির্বাচন।Image Credit source: PTI নয়া দিল্লি: হাজারো বিতর্কের মাঝেই লোকসভায় পেশ হল ‘এক দেশ, এক নির্বাচন’। এ দিন সংসদে সংবিধান (১২৯তম সংশোধন) বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধন) বিল পেশ করা হয়। বিরোধীরা তীব্র প্রতিবাদ করে এই বিলের। অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়। জেপিসি-তে পাঠানো নিয়ে সাংসদদের ভোটাভুটিও হয়। গত […]

Home

Prithvi Shaw: হারিয়েই গেলেন? মুম্বই সব ফর্ম্যাট থেকে পুরোপুরি ছেঁটে ফেলল পৃথ্বীকে! – Bengali News | Prithvi Shaw may excluded from Vijay Hazare trophy Squad hints Captain Shreyas Iyer

কলকাতা: ফিরে আসার কোনও সময় হয় না। বয়সও নেই। কিন্তু ফিরে আসতে কেউ যদি না চান? ধীরে ধীরে তিনি মুছে যাবেন সব জায়গা থেকে। তেমনই ঘটল তাঁর সঙ্গে কিনা, তা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে ধাক্কার পর ধাক্কা সামলাতে হচ্ছে মুম্বইয়ের ক্রিকেটারকে। এ বার একটাই রাস্তা খোলা তাঁর সামনে। প্রতিভার প্রতি আস্থা রাখা। […]

Home

সারা শরীর আঁকড়ে সাদা রঙের ড্রাগন, উরফির নতুন ছবি ভাইরাল নিমেষে – Bengali News | Uorfi Javed is new Indian Dragon Mommy says her new video

উরফি জাভেদ এখন যথেষ্ট জনপ্রিয়। গোটা দেশ তাঁকে এক কথায় ভাইরাল কুইন নামেই চেনেন। তাঁর ছকভাঙা পোশাক কখনও প্রশংসা কুড়িয়েছে, কখনও আবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। অধিকাংশ সময়ই তাঁর পোশাক দেখে রীতিমতো সকলের চোখ ওঠে কপালে। এক এক সময় বিশ্বাসই করতে পারেন না নেটিজ়েনরা, ইনি উরফি জাভেদ, কারণ চেনাই যায় না তাঁকে। আজব-আজব পোশাকে […]

Home

ঈশানি নদীর ওপর নেই কোনও সেতু, দিনের পর দিন জানিয়েও কোনও লাভ হয়নি – Bengali News | No bridge for years in this village over Ishani river

কাটোয়া: মাত্র কয়েক ফুটের ঈশানি নদী। তার উপর কাঠের ছোট্ট সেতু। দীর্ঘদিন ধরে তা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সেই কারণেই দুই পারের মানুষজনদের যাতায়াত করতে হয় কয়েক কিলোমিটার ঘুরে, যা জেনেও চুপ রয়েছে পঞ্চায়েত। দুর্ভোগ গ্রামবাসীদের। বর্ধমানের কেতুগ্রাম ২ নম্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের অম্বল গ্রাম। এই গ্রাম থেকে গোমাই গ্রাম সহ আরও কয়েকটি গ্রামের যাতায়াত […]

Home

‘বিয়ে ভাঙা সহজ বিষয় নয়’, অনুপমের সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে পিয়া বললেন… – Bengali News | Piya Chakraborty opens up about her divorce controversy with Anupam Roy

সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর ডিভোর্স নিয়ে বিপুল বিতর্ক হয়েছে। ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। তবে এত বিতর্কের মাঝে চুপ থাকাই ঠিক বলে মনে করেছিলেন পিয়া। বর্তমানে অবশ্য তাঁরা দুজনেই খুশি। পিয়া ঘর বেঁধেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। অন্য দিকে অনুপম সংসার পেতেছেন সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পালের সঙ্গে। সদ্য প্রথম বছরের বিবাহবার্ষিকী পালন করলেন […]

Home

মাঞ্চুরিয়ান-চাইনিজ ভেলে মিশল রক্ত, গ্রাইন্ডার থেকে বেরল যুবকের কুচি কুচি মাংস! এমন ভয়ঙ্কর কাণ্ড কেউ দেখেনি… – Bengali News | 19 year old Man dies after Getting Stuck in Grinder Machine, CCTV Footage Shows Shocking Footage

এভাবেই মৃত্যু হয় যুবকের।Image Credit source: X মুম্বই: মৃত্যু এভাবেও আসে! চাইনিজ ভেল বানাতে গিয়ে গ্রাইন্ডারে পিষে মৃত্যু হল এক যুবকের। রাস্তার ধারের ফুড কার্টে খাবার তৈরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল যুবকের। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি। দেখে স্তম্ভিত পুলিশও। ১৯ বছরের সূরজ নারায়ণ যাদব ঝাড়খণ্ডের বাসিন্দা। পেটের টানে মুম্বইয়ে এসেছিলেন। ওরলিতে একটি […]

Home

Virat-Akash: বিরাট ব্যর্থ, ব্রিসবেনে গম্ভীর মুখে হাসি ফোটাল কোহলির ব্যাট! – Bengali News | IND vs AUS: Akash Deep Played crucial knock to avoid follow on with Virat Kohli Gifted Bat

ঘরোয়া ক্রিকেটে আকাশ দীপের ব্যাট থেকে মূলত বড় শট বেরোয়। ক্যামিও ইনিংস খেলতে ভালোবাসেন। অনেকটা উমেশ যাদবের মতো। কিন্তু তাঁর ডিফেন্সও যে এত দুর্দান্ত সেটা দেখিয়ে দিলেন ব্রিসবেনে। পরিস্থিতি অনুযায়ী যেমন ব্যাটিং প্রয়োজন ছিল, ঠিক সেটাই করে দেখালেন। আর উল্টোদিকে জসপ্রীত বুমরা। এই জুটির জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। বিরাট প্রথম ইনিংসে ব্যর্থ হলেও ভারতকে […]

Home

Bhangar: ভাঙড়ে আরাবুলকে আইনি নোটিস পাঠালেন শওকত, কী করেছেন ‘তাজা নেতা’? – Bengali News | Bhangar Saukat Molla sent a legal notice to Arabul Islam

আরাবুলকে আইনি নোটিস পাঠালেন শওকত মোল্লা Image Credit source: Facebook  দক্ষিণ ২৪ পরগনা:  ভাঙড়ে আবারও আরাবুল বনাম শওকত। তৃণমূলের ফাটল আরও চওড়া হচ্ছে ভাঙড়ে। তোলাবাজি থেকে সরকারি টাকা, সমস্ত কিছু আত্নসাতের অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে। অভিযোগ করেছেন আরাবুল ইসলাম। আর তার জেরে আরাবুলের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগে আইনি নোটিস পাঠালেন ক্য়ানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। শওকত […]

Home

Bangladesh: বাংলাদেশ থেকে ‘ওঁদের’ ফেরাতে এবার উদ্যোগ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দ্রুতই ভারতে ঢুকবেন সকলে – Bengali News | Bangladesh: CM Mamata Banerjee took initiative to return Fisherman who are arrest in Bangladesh

মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য়মন্ত্রীImage Credit source: PTI কাকদ্বীপ: মাছ ধরতে গিয়েছিলেন সমুদ্রে। তবে কোনওভাবে ভারতের জলসীমা পেরিয়ে প্রবেশ করেছিলেন বাংলাদেশে। তারপরই বিপত্তি। ট্রলার সমেত পঁচানব্বই জন মৎস্যজীবীকে গ্রেফতার করে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী। তবে দু’মাস কেটে গেলেও ছাড় পাননি ওই সকল মৎস্যজীবীরা। এবার তাঁদেরই ফেরাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। শীঘ্রই গ্রেফতার হওয়া ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরানো […]