24 Ghanta Bangla News - Page 8624 of 11888 - 24 Ghanta Bengali News
Home

Madan Mitra: ‘নতুন সিগারেট খেতে শিখলে যা হয়…’, ফিরহাদের সমালোচনা করায় দলের বিধায়ককেই ধুয়ে দিলেন মদন – Bengali News | TMC MLA Madan Mitra slams Debra MLA Humayun Kabir over his comments regarding Firhad Hakim

কলকাতা: কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ‘সংখ্যাগুরু’ মন্তব্য নিয়ে বিতর্ক। সেই বিতর্কে ফিরহাদকে আক্রমণ করেন তৃণমূলেরই দুই হুমায়ুন কবীর। একজন ভরতপুরের বিধায়ক। অন্যজন ডেবরার। ফিরহাদের সমালোচনা করায় ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দিন তিনেক আগে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেছিলেন, “বাংলায় আমরা ৩৩ শতাংশ। কিন্তু, […]

Home

মায়ের মৃত্যুর ৫ দিনের মাথায়…কৌশাম্বীর কথা শুনলে চোখে জল আসবে – Bengali News | Kaushambi Chakraborty opens up about after life of her mothers demise

অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে বর্তমানে পারমিতা নামেই জানেন সবাই। ‘ফুলকি’ সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র নজর কেড়েছে সকলের। ‘মিঠাই’ সিরিয়াল থেকে আলোচনা শুরু হয় তাঁকে নিয়ে। তার পর আদৃত রায় এবং তাঁর সম্পর্ক নিয়েও আলোচনা কম হয়নি। চলতি বছরের মে মাসে বিয়ে করেন যুগলে। সময়টা ভালই যাচ্ছিল। আচমকাই ঘটে ঘটনা। বিয়ের কয়েক মাসের মাথায়ই মা-কে হারান অভিনেত্রী। […]

Home

Bardhaman: গোটা ঘর অগোছালো, উদ্ধার দম্পতির দেহ – Bengali News | Bardhaman: One Old Woman And Man’s Deadbody Recover From Bardhaman

পূর্ব বর্ধমানে খুন?Image Credit source: Tv9 Bangla ভাতার: নিজের ঘর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার। পূর্ব বর্ধমানের ভাতার এলাকার ঘটনা। পরিবারের সদস্যদের দাবি, লুটপাট করে খুন করা হয় ওই দম্পতিকে। পূর্ব বর্ধমানের ভাতার থানার রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা অভিজিৎ যশ ও ছবি যশ। গত শুক্রবার বোনের সঙ্গে শেষবার কথা হয় ছবির। তারপর থেকে আর কারও সঙ্গে […]

Home

Exchange Traded Fund: লিক্যুইডিটি কী, ETF-এ লিক্যুইডিটি বেশি নাকি কম? – Bengali News | Exchange Traded Fund: What is Liquidity, How it works? Relation between Liquidity and ETF

বিনিয়োগের ক্ষেত্রে সেই বিকল্পগুলোকে ভাল হিসাবে বিবেচনা করা হয় যেগুলোর লিক্যুইডিটি বেশি রয়েছে। আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে লিক্যুইডিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে বিনিয়োগ করার আগে দেখে নিতে হবে যেখানে বিনিয়োগ করা হচ্ছে সেখান থেকে প্রয়োজনে টাকা তুলে নেওয়া যাবে কি না। আর এটাকেই সহজে বলে লিক্যুইডিটি। অর্থাৎ, যেখানে বিনিয়োগকারীর যখন খুশি বিনিয়োগ করার ও […]

Home

Bangladesh: পিছন দিকে হাঁটছে বাংলাদেশ! ‘ফিরে দেখায়’ চলুন সেই পথে আমরাও হেঁটে আসি – Bengali News | A series of fundamentalist that changed Bangladesh

ফিরে দেখা বাংলাদেশImage Credit source: Tv9 Bangla ঢাকা: বাংলাদেশের গণঅভ্যুত্থান জোয়ার এনেছিল বিশ্বজুড়ে। ছাত্র আন্দোলন মন কেড়েছিল সাধারণের। হাসিনার বাংলাদেশের পতন ও নতুন বাংলাদেশের উত্থান। জনমনে তৈরি করেছে একাধিক প্রশ্ন। হাসিনার ভবিষ্যৎ, দেশজুড়ে চলা হিন্দু নিধনে ইউনূসের অবস্থান সব কিছুতেই রয়েছে একটা ধন্দ। ৫ই আগস্ট, ২০২৪। ঢাকা টু গাজিয়াবাদের বায়ুসেনার হিন্ডন ঘাঁটি। বাংলাদেশকে পিছনে ফেলে […]

Home

চরম বেইমানির নজির! জামাতের প্রবল চাপেই কি এইসব করছেন ইউনূস – Bengali News | Bangladesh vijay diwas: Yunus did not mention India’s name, bangladeshis are blaming India

বাংলাদেশ: ৭১-এর ১৬ ডিসেম্বর। ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরার কাছে আত্মসমর্পণের দলিলে সই করেন ঢাকায় কর্মরত পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি। সেটাই ছিল স্বাধীন বাংলাদেশের জন্মমুহূর্ত। বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা তাঁদের ‘অ্যাড্রেস টু দ্য নেশনে’ (জাতির উদ্দেশে ভাষণে) যে ভারতের নাম করবেন, তা পরবর্তীকালে রীতি হয়ে দাঁড়ায়। এই বছর দেখলাম […]

Home

Sheikh Hasina: ৮০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ হাসিনার বিরুদ্ধে, তদন্ত শুরু করল বাংলাদেশ – Bengali News | Five hundred crore doller money laundering case filled against sheikh Hasina

ঢাকা: বিপদ বাড়ল হাসিনার। ৮০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে হাসিনার বিরুদ্ধে শুরু হল তদন্ত। বাংলাদেশের দুর্নীতি দমন শাখার অধীনে চলবে অনুসন্ধান। শুধুই হাসিনা নয়, এই ঘটনায় নাম জড়িয়েছে রেহানা-সহ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিকেরও। ছেলে সজীব ও ভাগনি টিউলিপের মাধ্যমে মালেশিয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৫০০ কোটি ডলার পাচার হয়েছে বলে […]

Home

Monk Chinmoy Krishna Das’s lawyer: ‘এক পাও পিছু হটব না’, চিন্ময়কে ছাড়াতে ধনুক ভাঙা পণ অষ্টাশির রবীন্দ্রর – Bengali News | Former MP Arjun Singh meets Monk Chinmoy Krishna Das’s lawyer Rabindra Ghosh in Barrackpore

চিন্ময় দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করেন অর্জুন সিং ব্যারাকপুর: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী তিনি। যখন চিন্ময়কৃষ্ণের অন্য এক আইনজীবী আক্রান্ত হয়েছেন, তখন ভয় না পেয়ে ধৃত সন্ন্যাসীর জামিনের পক্ষে সওয়াল করেছেন তিনি। বাংলাদেশের প্রবীণ সেই আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন। রয়েছেন ব্যারাকপুর। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন […]

Home

Exchange Traded Fund: স্মার্ট বিটা ETF-এর Low Volatility স্ট্র্যাটেজি বিনিয়োগকারীদের জন্য কতটা উপযোগী? – Bengali News | Exchange Traded Fund: How Useful is Low Volatility Strategy of Smart Beta ETF?

স্মার্ট বিটা ইটিএফে বিনিয়োগের একটি সুবিধা হল এটি বিনিয়োগের ঝুঁকি কমিয়ে আরও ভাল রিটার্ন দেওয়ার চেষ্টা করে। আর এই স্মার্ট বিটা ইটিএফের একটি নতুন স্ট্র্যাটেজি হল লো ভোল্যাটিলিটি। এই স্ট্র্যাটেজি শেয়ার বাজারের ওঠা-পড়ার চিন্তা থেকে বিনিয়োগকারীদের রক্ষাও করে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দু’রকম পন্থা রয়েছে। অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজার সক্রিয়ভাবে ওই ফান্ডগুলো […]

Home

Swachh Bharat Mission: শহুরে চাকচিক্য ‘ফিকে’ গ্রামের কাছে, সরকারি প্রকল্প বদলে দিচ্ছে স্বচ্ছতার ছবি – Bengali News | Swachh Bharat Mission: Village Outshine City in Cleanliness, This Government Scheme Changed Image of India

নয়া দিল্লি: ক্ষমতায় আসার পরই দেশ সাফাইয়ের দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ফলও মিলছে হাতেনাতে। বর্তমানে দেশের অর্ধেকেরও বেশি পরিবার টয়লেট ক্লিনার ব্যবহার করে। এক দশক আগে এই সংখ্যাটা এক-পঞ্চমাংশ ছিল। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৪ সালে মাত্র ১৯ শতাংশ পরিবার ‘টয়লেট ক্লিনার’ ব্যবহার করত। সেখানেই ২০২৪ সালে এই সংখ্যাটা ৫৩ শতাংশে পৌঁছেছে। আজ, দেশের […]