24 Ghanta Bangla News - Page 8158 of 8164 - 24 Ghanta Bengali News
Politics

অর্জুন এখনও মনে প্রাণে বিজেপি, দলীয় সাংসদের বিরুদ্ধে তোপ TMC বিধায়কের

তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে সাংসদ অর্জুন সিংয়ের দ্বন্দ্বে সরগরম শিল্পাঞ্চল। ফের সাংবাদিক সম্মেলন সোমনাথ শ্যামের কথায়, ‘তৃণমূলের জন্মলগ্ন থেকে উনি দলের সঙ্গে যুক্ত থাকার কথা বলছেন। তাহলে উনি বিজেপিতে গেলেন কেন? আবার ফিরেও আসলেন কেন? মামলার ভয়ে? অসমের মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, ও-তো মামলার ভয়ে তৃণমূলে যোগ দিয়েছে। মন, প্রাণ যে এখনও বিজেপিতেই রয়েছে […]

Politics

সাসপেন্ড লোকসভার ১৫ সাংসদ! কে কে শাস্তি পেলেন?

স্মোক-ক্যান হামলাকাণ্ডে অসংসদীয় আচরণের অভিযোগে ১৫ জন বিরোধী সাংসদকে চলতি শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, ওই হামলার পর কেন্দ্রের জবাব চেয়ে লোকসভা এবং রাজ্যসভায় হট্টগোল করেন তাঁরা। উল্লেখ্য, অসংসদীয় আচরণের অভিযোগে রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে। একই অভিযোগ সংসদের শীতকালীন অধিবেশেন থেকে সাসপেন্ড করা হয়েছে ৫ কংগ্রেস সাংসদকেও।

Sports

ভারত ছেড়ে চলে যেতাম, বিশ্বকাপে ‘সজদা’ সেলিব্রেশন নিয়ে তোপ শামির ?

ভারতীয় বলেই খেলার মাঠে সজদা করতে গিয়েও থেমে যেতে হয়েছে মহম্মদ শামিকে, এমনটাই দাবি ছিল পাকিস্তানিদের একাংশের। সেই বিতর্কে মুখ খুললেন শামি। বলেছেন, ‘সজদা করতে চাইলে তো কেউ বাধা দিতে পারে না। আমার ধর্ম পালনে কেউ বাধা দেবে না। আমিও কারও ধর্ম পালনে বাধা দেব না। সজদা করার জন্য অনুমতি নিতে হলে আমি ভারতে থাকতাম […]

Kolkata

সাংসদে কাণ্ডে উঠে এল এবার কলকাতা কানেকশন?

সাংসদে কাণ্ডে উঠে এল এবার কলকাতা কানেকশন। তদন্তে উঠে এসেছে ললিত ঝা-এর নাম। জানা গিয়েছে এই ব্যাক্তি কলকাতার বাসিন্দা। সে এই ঘটনার ভিডিও রেকর্ড করে। নীলাক্ষ আইচকে নামে এক যুবককে এই ঘটনার ভিডিও পাঠায় এই ললিত ঝা। নীলাক্ষর সঙ্গে এক ইভেন্টে পরিচয় হয়েছিল ওই সন্দেহভাজন ললিত ঝা-এর। যুবক নিজে সেই কথা জানায় এক সংবাদ মাধ্যমকে।

Politics

দলকে অস্বস্তিতে ফেলার শাস্তি ? বিজেপির অনুপমকে নিয়ে বড় সিদ্ধান্ত শাহের?

বিজেপিতে অনুপম হাজরা সর্বভারতীয় সম্পাদক। ইদানিং বিভিন্ন বিষয়ে দলবিরোধী মন্তব্য করে রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলছিলেন। এর মধ্যেই ‘চুপচাপ’ একটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, এত দিন কেন্দ্রের ‘ওয়াই ক্যাটেগরি’-র নিরাপত্তা পেতেন তিনি। গত ৫ ডিসেম্বর অনুপমকে জানিয়ে সেই নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, এর পরেই বোলপুর ছেড়ে দিল্লি চলে গিয়েছেন প্রাক্তন সাংসদ।

Sports

আইপিএলে অধিনায়ক ঘোষণা করে দিল কেকেআর, কাকে দায়িত্ব দিল কলকাতা?

আইপিএল শুরুর চার মাস আগে অধিনায়কের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। গত মরসুমে চোটের কারণে শ্রেয়স আয়ার খেলতে না পারায় কেকেআর অধিনায়ক করা হয়েছিল নীতীশ রানাকে। এ বার শ্রেয়স ফিরেছেন। তাই তাঁকেই আবার দলের অধিনায়ক করা হয়েছে। গত মরসুমের অধিনায়ক নীতীশ হয়েছেন সহ-অধিনায়ক। প্রসঙ্গত, এনিয়ে কিছুদিন আগে অন্য কথা শোনা গিয়েছিল। বলা হচ্ছিল […]

Home Politics

সংসদ হানার পিছনে ‘ভগৎ সিং ফ্যান ক্লাব’?

সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অপর অভিযুক্ত ললিত ঝাঁ এখনও পলাতক। ৬ অভিযুক্তই সোশ্যাল মিডিয়া পেজের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ। ‘ভগৎ সিং ফ্যান ক্লাব’ নামের সেই ফেসবুক পেজ রয়েছেন সকলেই। এমনকি ৬ অভিযুক্ত গত দেড় বছর আগেই মহীশূরে দেখা করে এই কমিউনিটি তৈরি করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। […]

Home

আজকের রাশফল, টাকা পাবেন, তবে তাড়াহুড়ো করলেই মহাবিপদ

মেষ – ধৈর্য্য বজায় রাখুন। বৃষ- দুর্দান্ত দিন হতে চলেছে। মিথুন- ঘরে সুখ-শান্তি আসবে। কর্কট-স্বপ্ন সত্য হবে। সিংহ- আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। কন্যা- আপনি গর্বিত হবেন।*** তুলা- স্ত্রী আজ বেশ রোমান্টিক হবে। বৃশ্চিক- কাজের ক্ষেত্রে দিনটা ভালো। ধনু- আর্থিকপ্রাপ্তি যোগ আছে। মকর- মেজাজ ভালো থাকবে। কুম্ভ- কাজকর্মে সুনাম। মীন-আরাম করুন।

Politics

মধ্য প্রদেশের ১৯তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন যাদব

বুধবার মধ্যপ্রদেশের ১৯তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি বিধায়ক মোহন যাদব। শিবরাজ সিং চৌহানের বদলে তাঁকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন জগদীশ দেওড়া ও রাজেন্দ্র শুক্লা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা।

Sports

শেষ মুহূর্তে ব্যারেটোর গোলে জয় মহামেডানের

বুধবার আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সাদা-কালো শিবির ঘুরে দাঁড়াল।শেষ মুহূর্তের গোলে মহামেডান স্পোর্টিং ১-০ গোলে হারাল নামধারী ফুটবল ক্লাবকে। এদিনের জয়ের ফলে ৯ ম্যাচ খেলে মহামেডান স্পোর্টিংয়ের পয়েন্ট ২৩। পয়েন্ট তালিকায় শীর্ষেই রইল আন্দ্রে চেরনিশভের ছেলেরা। পঞ্জাবের দলটি অবশ্য আই লিগে ভালো জায়গায় নেই। গোয়ান উইঙ্গার ব্যারেটো প্রায় শেষ মিনিটে গোল করে মহামেডান স্পোর্টিংকে ৩ […]