24 Ghanta Bangla News - Page 7670 of 7675 - 24 Ghanta Bengali News
Home Kolkata

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা দুষ্কৃতীদের। জানা গিয়েছে, ওই ব্যক্তি তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের জামাই। আহতের নাম তন্ময় সরকার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার দেওখন্ডা এলাকায়। গত গ্রাম পঞ্চায়েত ভোটে তন্ময় তাঁর শ্বশুর দেবকুমার সরকারের হয়ে প্রচার করেছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রতীকে তিনি জয়ীও হন দেবকুমার। অভিযোগ, এরপর থেকেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তন্ময়কে হুমকি দিচ্ছিল […]

Home Politics

BJP-র জরুরি বৈঠকে গরহাজির লকেট, দলের ভিতরেই নানা জল্পনা,

মঙ্গলবার রাজ্য বিজেপির সল্টলেক দফতরে জরুরি সাংগঠনিক বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। সংসদে অধিবেশন চললেও কলকাতা এসেছেন রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সব রাজ্য নেতাদের বৈঠকে যোগ দিতে বলা হলেও আসেননি অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। আর তা নিয়েই রাজ্য বিজেপিতে নানা জল্পনা। কারণ, ইদানিংকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে গরহাজির […]

Home Kolkata

ভারত-চিন যুদ্ধ! শিলিগুড়ির কাছে চলে এসেছে চিনা ফৌজ

সম্প্রতি ভুটানের জাকারলুং উপত্যকার বেশ কিছু উপগ্রহচিত্র প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, ২০২১ সালেও উপত্যকার যে যে অংশ ফাঁকা ছিল, ২০২৩ সালে সেখানে গড়ে উঠেছে ইমারত। চিনা ফৌজ ভুটানের সীমানা লঙ্ঘন করে ভিতরে ঢুকে লাগাতার অবৈধ নির্মাণ করে চলেছে। একের পর এক বহুতল গড়ে উঠছে পাহাড়ি জঙ্গল সরিয়ে। এমনকি শিলিগুড়ি করিডরের কাছে চলে এসেছে চিনা […]

Home Kolkata

উলুবেড়িয়ার পর্যটন কেন্দ্রে অসন্তোষ, ছড়িয়ে রয়েছে মদের বোতল

নদীর পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল, খাবারের থালা, চিপসের প্যাকেট। কমিউনিটি টয়লেটের গেটে তালা ঝুলছে। বিভিন্ন জায়গায় উলু ঘাসের জঙ্গল। বেহাল অবস্থা উলুবেড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মহিষরেখা পর্যটন কেন্দ্রের। মহিষরেখার ছন্নছাড়া অবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ইতিমধ্যে এখানে ঘুরতে আসা পর্যটকরা ক্ষুব্ধ। স্থানীয় গ্রাম পঞ্চায়েত এই জায়গার সৌন্দর্য রক্ষায় উদাসীন বলেও অভিযোগ উঠছে।

Home Kolkata

শুভেন্দুর উত্তরকন্যা অভিযান ঘিরে তুলকালাম

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে ক্ষমা চাইলেন রাজ্যের আইএএস অফিসার। মঙ্গলবার বিজেপি বিধায়কদের নিয়ে উত্তরকন্যা অভিযান করেন বিরোধী দলনেতা। পুলিশের সঙ্গে বচসা, ‘বাধা’ পেয়ে স্লোগান দেন শুভেন্দু। বলেন, ‘এখানকার মানুষ তাঁর শঠতা ধরে ফেলায় রুষ্ট মুখ্যমন্ত্রী। তাই উত্তরবঙ্গকে বঞ্চিত করেছেন তিনি।’ ১৪৪ ধারা থাকায় বাধা, দাবি পুলিশের। পরে অফিসাররা ক্ষমা চাইলেও শুভেন্দু বলেন, আদালতের দ্বারস্থ […]

Home Kolkata

দাম কমিয়ে অর্ধেক করা হল eco Park এর টিকিট এর দাম

হাওড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস সংলগ্ন ইকোপার্কের প্রবেশ মূল্য অর্ধেক করে দিল পুরসভা। বাইপাস সংলগ্ন পার্কটি দীর্ঘদিন আগাছায় চাপা পড়ে বন্ধ ছিল। সম্প্রতি তা নতুনভাবে সাজিয়ে তুলেছে হাওড়া পুরসভা। পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ষষ্ঠী নারায়ণ ইকোপার্ক’। সেখানে প্রবেশ মূল্য রাখা হয়েছিল ১০ টাকা। এই প্রবেশ মূল্যই অর্ধেক করে দেওয়ার অনুরোধ করেছিলেন মন্ত্রী অরূপ রায়। তাই প্রবেশ […]

Sports

গোটা IPL- এ খেলতে পারবেন না KKR-এর দুই তারকা

আইপিএলের মিনি নিলামের জন্য ৩৩৩ জন ক্রিকেটার নামের তালিকা ঘোষণা করা হয়েছে। সেকানে নেই বেশ কিছু তারকা। তারমধ্যে নেই কেকেআরের গত বছরের দলের দুই তারকা শাকিব আল হাসান, লিটন দাসও। এছাড়া জোফ্রা আর্চারের মতো পেসারকেও পাওয়া যাবে না। তাঁকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ইংরেজ ক্রিকেট বোর্ড তাঁকে আইপিএল খেলতে নিষেধ করেছে। তাছাড়া কেদার যাদবও নেই। […]

Home

সাবধান হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় টোস্ট!

চায়ের সঙ্গে কড়মড়ে কামড়, পুরো মেজাজ ফুরফুরে। তবে হার্টের স্বাস্থ্যের দফারফা করছে সাধের টোস্ট বিস্কুট। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টোস্টে ক্যালোরির পরিমাণ অনেকটা বেশি, এটা তৈরির মূল উপাদান বাসি পাউরুটি যাতে প্যাথোজেন নামক ক্ষতিকারক ব্যাক্টেরিয়া থাকে। তাছাড়া স্বাদের জন্য প্রচুর চিনি দেওয়া হয়। যার ফলে গ্লুটেন এবং কার্বোহাইড্রেট হার্টের ভয়ানক ক্ষতি করে।

Home

পরিবারের সব মহিলারা পাবেন লক্ষ্মীরভাণ্ডার: মমতা

লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এবার এক নয়, পরিবারের সব মহিলারা এই প্রকল্পের অধীনে টাকা পাবেন। অর্থাৎ এক পরিবারে যদি পাঁচ থেকে ছয় জন মহিলাও থাকেন, তাঁরা সবাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ কর […]

Home

114 টাকা দাম বাড়লো LPG গ্যাস সিলিন্ডারের

আজ ১২ ডিসেম্বর থেকে ১৯ কেজি ও ৪৭.৫ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি। পশ্চিমবঙ্গে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ৪৫.৫০ টাকা বেড়ে হয়েছে ২০৪৫.৫০ টাকা। অন্যদিকে ৪৭.৫ কেজি সিলিন্ডারের দাম ১১৪ টাকা বেড়ে হয়েছে ৫, ১০৮ টাকা। তবে আজ নতুন করে ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমানো বা বাড়ানো হয়নি।