24 Ghanta Bangla News - Page 7610 of 7625 - 24 Ghanta Bengali News
Home

আদালতে স্বীকার করে নিল SSC, ৩ পরীক্ষায় সাড়ে ৮ হাজার পদে নিয়োগ দুর্নীতি

তিনটি পরীক্ষার নিয়োগে সাড়ে ৮ হাজার পদে দুর্নীতি, শিক্ষায় নিয়োগে ব্যাপক দুর্নীতি, ওমআর শিটে কারচুপি, পরীক্ষায় অতির্কিত নম্বর পাইয়ে দেওয়ার ভুরি ভুরি অভিযোগে এনেছেন চাকরিপ্রার্থীরা। স্কুলে শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদে সাড়ে ৮ হাজার নিয়োগে অনিয়ম হয়েছে। শুক্রবার হাইকোর্টে দেওয়া রিপোর্ট মেনে নিল খোদ স্কুল সার্ভিস কমিশন।

Home

ট্রেনের টিকিট হারালে কোথায় রিপোর্ট করবেন?

টিকিট হারালে স্টেশনের পিআরএস সুপারভাইজারের কাছে জানাতে হবে। সেই সঙ্গে অবশ্যই কোনও প্রমাণ দিতে হবে যে হারানো টিকিটটি আপনারই ছিল। পিআরএস সুপারভাইজার সেই জন্য টিকিটের বিবরণ সংক্রান্ত কিছু প্রশ্ন করে কনফার্ম করবেন যে সত্যিই আপনি টিকিট কেটেছিলেন। তার ভিত্তিতেই কখনও ডুপ্লিকেট টিকিট বা ই-টিকিট দেওয়া হয়ে থাকে। তবে, সবক্ষেত্রেই সামান্য কিছু মাশুল দিতে হবে। এই […]

Home

ডেটলাইন অস্বীকার করলেন ব্রাত্য

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর নিয়োগ সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ার বিষয়ে আশাবাদী চাকরিপ্রার্থীরা। জানালেন, তাঁরা আগামী ১ ফেব্রুয়ারির মধ্যেই নিয়োগের নিশ্চয়তা তাঁদের কাছে চলে আসবে বলে আশ্বাস মিলেছে বিকাশ ভবন থেকে। যদিও শিক্ষামন্ত্রী ওই সময়সীমার কথা মানতে চাননি। তিনি জানান, এটি জটিল একটি বিষয়। তাই দিনক্ষণ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে দ্রুত নিয়োগের […]

Home

করোনা: ফের মৃত্যু, আক্রান্ত প্রায় ৩ হাজার

গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হল। মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৭-এ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। কেরলে মৃত্যু হয়েছিল ৩ জনের, কর্নাটকে দুজন এবং পঞ্জাবে একজনের। নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন আরও ৩২৮ জন। কেরল থেকেই ২৬৫ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। বর্তমানে […]

Home

বাংলায় ফের করোনা আক্রান্ত ৮

বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও একজন। জানা গিয়েছে, বেলভিউ নার্সিংহোমে ভর্তি দক্ষিণ কলকাতার মিডলটন রো এর বাসিন্দা। তিনি ৩ ডিসেম্বর গুলেনবেরি সিনড্রোম নিয়ে ভর্তি হন হাসপাতালে। জ্বর না কমায় কোভিড টেস্ট করা হয়। ফল পজিটিভ আসে। গতকাল রাতে এক শিশু সহ তিন জনের শরীরে মিলেছে করোনা। আমরি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৫ […]

Home

মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন কেজরির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদন খারিজ করে দিয়েছিল আদালতের সিঙ্গল বেঞ্চ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সুনিতা আগরওয়াল এবং বিচারপতি অনিরুদ্ধ মায়ীর ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১১ জানুয়ারি ওই মামলার শুনানি হবে।

Home

কমে গেল রান্নার গ্যাসের দাম

ক্রিসমাস ও নতুন বছর উদযাপনের আগে বড়সড় স্বস্তি। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৯.৫০ টাকা কমানো হয়েছে। আজ, শুক্রবার কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম কমে হয়েছে ২০০৬ টাকা। দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে ১৭৫৭ টাকায়। যদিও ১৪.২ গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। এই দাম কমানোর সিদ্ধান্তকে ভোটের আগের মাস্টারস্ট্রোক হিসাবে দেখছে […]

Home

জ্যোতিপ্রিয়র সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নন্দিনী

রেশন দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে সঙ্গে বিধাননগর পুরসভার কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তাঁর স্বামী জয়ব্রত। এবার সেই ইস্যুতে মুখ খুললেন নন্দিনী। তিনি বলেন, ‘আমাকে এবং জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ভিডিওয় যা যা বলা হয়েছে, তার পুরোটাই ভুল। মন্ত্রী এবং আমি একসঙ্গে জেলায় রাজনীতি করি। আমাদের সম্পর্ক শুধু সেটুকুই।’

Politics

শুধু লোকসভায় সাসপেন্ড ১০০

যত দিন যাচ্ছে সংসদে সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদের সংখ্যা তত বাড়ছে। বৃহস্পতিবার লোকসভার আরও ৩ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন স্পিকার ওম বিড়লা। ফলে চলতি অধিবেশনে কেবলমাত্র লোকসভা থেকে বহিষ্কৃত সাংসদের সংখ্যা সেঞ্চুরি ছুঁয়ে ফেলল। এদিন লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন ডিকে সুরেশ, নকুল নাথ এবং দীপক বেইজ। সব মিলিয়ে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড হলেন ১৪৭ জন […]

Home

পুঞ্চে সেনার ট্রাক লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি

জম্মু ও কাশ্মীরে আবার জঙ্গি নিশানায় নিরাপত্তা বাহিনীর গাড়ি। বৃহস্পতিবার বিকেলে জম্মুর পুঞ্চে ভারতীয় সেনার একটি ট্রাক লক্ষ্য করে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। স্থানীয় সূত্রের খবর, অন্তত তিন জওয়ান গুরুতর আহত হয়েছেন। ওই ট্রাকটিতে জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। পুঞ্চের থানামান্দি এলাকার শাবনীতে কয়েক জন জঙ্গি ট্রাকটি লক্ষ্য করে গুলি চালায়।