24 Ghanta Bangla News - Page 7596 of 7598 - 24 Ghanta Bengali News
Home

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ, বিপাকে বধূ

সরকারি খাতায় তিনি নাকি মৃত। তাই গত জুন মাস থেকে মেলেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। দাসপুরের খেপুত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণবাড় গ্রামের বধূ পূর্ণিমা বারিকের এমনই অবস্থা। প্রশাসনের তরফে কোনও হেলদোল না দেখে পূর্ণিমা নিজেকে জীবিত প্রমাণ করতে আদালতের কাছে গিয়েও নিজের সার্টিফিকেট নিয়ে আসেন। তিনি চান যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকুক। ওই টাকা দিয়ে […]

Home

সোনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদী

একাধিক ইস্যুতে যখন বিজেপির সঙ্গে বিরোধী দলগুলির রাজনৈতিক সংঘাত চরমে, তখন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সৌজন্যের নজির রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার এক্স হ্যান্ডেলে নমো লেখেন, ‘সোনিয়া গান্ধিজিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের প্রার্থনা করি।’ সোনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও।

Home

কনকনে ঠাণ্ডায় কাঁপবে বঙ্গ

শহর কলকাতা সহ বঙ্গে কনকনে শীতের আমেজ! বৃষ্টিপাতের নতুন করে কোনও সম্ভাবনা নেই। এবার তাপমাত্রার পারদ ক্রমশ নীচের দিকে নামতে চলেছে। আগামী ১১, ১২ এবং ১৩ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রির নীচে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিও হু হু করে পারদের পতন ঘটবে বলে জানানো হয়েছে। দার্জিলিংয়ে ফের তুষারপাত […]

Home

অ্যানিম্যাল মুভি দেখে কাঁদতে কাঁদতে মাঝপথেই বেরিয়ে এসেছে মেয়ে, সংসদে ফেটে পড়লেন সাংসদ

‘অ্যানিম্যাল’ ছবিটি বক্স অফিসে ঝড় তুললেও তা নিয়ে বিতর্কও হচ্ছে। ছবির নিন্দা পৌঁছে গেল রাজ্যসভাতেও। কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন সংসদে জানালেন, তাঁর মেয়ে তা দেখে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছেন। তিনি বলেন, ‘প্রথমে এল ‘কবীর সিং’, ‘পুষ্পা’। আর এবার ‘অ্যানিম্যাল’। সিনেমা সমাজের দর্পণ। এসব তরুণ প্রজন্মকে প্রভাবিত করে? আমার মেয়ে বান্ধবীদের সঙ্গে ছবিটি দেখতে গিয়েছিল। মাঝপথেই […]

Home

Big Breaking News: বর্ধমানে লাইনচ্যুত মালগাড়ি

আজ, শনিবার সাতসকালে পূর্ব বর্ধমানের কালনা-কাটোয়া শাখার রংপাড়া এলাকায় লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। দুর্ঘটনার জেরে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে রিলিফ ট্রেনও।

Home

তেলঙ্গানা: আজ থেকে শুরু হতে চলেছে মহিলাদের ফ্রি বাস পরিষেবা

আজ, শনিবার থেকে জনগণকে দেওয়া ৬টি প্রতিশ্রুতির মধ্যে ২টি কার্যকর করবে তেলঙ্গানা সরকার। মহালক্ষ্মী ফ্রি বুর্স গ্যারান্টি স্কিম আজ দুপুর দেড়টায় কার্যকর হবে। এর আওতায় তেলঙ্গানার মহিলারা সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। একই সঙ্গে রাজীব আরোগ্যশ্রী স্বাস্থ্য বীমার কভারেজ বাড়িয়ে ১০ লাখ টাকা করা হবে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত […]

Home

সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন রেবন্ত

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেডি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। রেড্ডি লিখেছেন, ‘আমি লোকসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। আমার পদত্যাগ শুধুমাত্র আমার সাংসদ পদ থেকে। মালকাজগিরির মানুষ আমার হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবং সবসময় থাকবেন। তিনি কোদাঙ্গাল এবং কামারেড্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যার মধ্যে তিনি কোদাঙ্গালে জয়ী হন।’

Home

আক্রোশের জেরে বন্ধুকে কোপালো যুবক

সাগরপাড়ায় পুরনো আক্রোশের জেরে এক বন্ধুকে কোপানোর অভিযোগ উঠল অপর এক বন্ধুর বিরুদ্ধে। বচসার মাঝে জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ার জাহিদুল মণ্ডলকে সাগরপাড়ার খইরামারী টিকটিকিপাড়ার ইয়ারুল শেখ ধারালো হাঁসুয়া দিয়ে অতর্কিতে এলোপাথাড়ি কোপাতে থাকে। হাঁসুয়ার কোপে হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় জাহিদুলের।অভিযুক্ত বন্ধুকে গ্রেপ্তার করেছে সাগরপাড়া থানার পুলিশ।

Home

রাশি: আজ মন খুব ভালো থাকবে, তবে পকেট সামলে খরচ করুন

-মেষ-স্বাস্থ্য সুন্দর থাকবে। বৃষ- মনে শান্তি পাবেন। মিথুন- টাকা পয়সার খেয়াল রাখুন। কর্কট-অর্থ ব্যয় হবে। সিংহ- মাথার যন্ত্রণা হতে পারে। কন্যা- বিদ্যায় শুভ। তুলা- ঝগড়া হতে পারে। বৃশ্চিক- উদ্যম হারাবেন না। ধনু- কাজে মনোযোগ রাখুন। মকর- টাকা পয়সা বেশি খরচ হবে। কুম্ভ- মাথা গরম করবেন না। মীন-নিজেকে সংযত রাখুন।

Home

বৃষ্টি কতদিন চলবে? বড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস

নাছোড় বৃষ্টি আর কতদিন? এবার শীত আসবে কি? আমজনতার এখন এটাই প্রশ্ন। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দুর্যোগের মেঘ কাটছে। আগামী পাঁচদিন বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আর ২৪ ঘণ্টা হয়ত মেঘলা আকাশ থাকবে। তারপর আকাশ পরিষ্কার হবে। দার্জিলিং ছাড়া পাহাড়ে কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। দার্জিলিঙে আগামীকালও হাল্কা তুষারপাতের সম্ভাবনা থাকছে।