24 Ghanta Bangla News - Page 7585 of 7588 - 24 Ghanta Bengali News
Home

এবার চুরি হয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়া যাবে সহজেই

টেক জায়ান্ট গুগল বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে হাজার ফিচার নিয়ে এসেছে। ফাইন্ড মাই ডিভাইস নামে একটি ফিচার নিয়ে এসেছে গুগল। যার সাহায্যে সহজেই হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়া যাবে। মনে করা হচ্ছে অ্যাপেলকে টেক্কা দিতেই গুগলের তরফ থেকে আনা হয়েছে এই সুবিধা। জানা গিয়েছে এই ফিচারটি নতুন প্রাইভেসি সেন্ট্রিক সিস্টেমের উপরে কাজ করে। ফলে তৃতীয় ব্যক্তির […]

Home

Breaking News: মদন মিত্রের শারীরিক অবস্থা ভালো নয়

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর শারীরিক অবস্থা ভালো নয়। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রীর রক্তচাপ ওঠানামা করছে। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে। তাঁরা ঠিক করেছেন যে মদন মিত্রর ব্রেনের এমআরআই-ও করবেন। কিন্তু অবস্থার উন্নতি না হলে তা সম্ভব হচ্ছে না। মদনের বাম কাঁধে অস্ত্রোপচারও পিছিয়ে যেতে পারে […]

Home

জঙ্গি হামলা, শ্রীনগরে গুলিবিদ্ধ পুলিশকর্মী

শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের হামদিয়ায় এক পুলিশকর্মীর ওপর হামলা চালায় জঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় ওই মহম্মদ হাফিজ চাদ নামের পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী। এখনও অবধি তল্লাশি জারি রয়েছে। উল্লেখ্য, গত অক্টোবর মাসে মাসরুর আহমেদ ওয়ানি নামক এক পুলিশকর্মীকে গুলি করে হত্যা করে লস্কর-ই-তৈবা। শনিবারের ঘটনার সঙ্গে […]

Home

আজকের রাশিফল, GOOD NEWS পাবেন, তবে নার্ভাস হবেন না, চাপে পড়বেন

মেষ নার্ভাস হবেন না। বৃষ- স্বাস্থ্যের দিকে নজর দিন। মিথুন- বুঝে খরচ করুন। কর্কট-কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে।***সিংহ- বাবার পরামর্শ নিন কাজে লাগবে। কন্যা- অর্থের খুব প্রয়োজন হবে। তুলা- স্বাস্থ্য নিয়ে চিন্তা। বৃশ্চিক- বিবাহিত জীবনে সুখবর আসবে। ধনু- আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। মকর- স্ত্রীর গুণগানে ভালো সময়। কুম্ভ- সাবধানে গাড়ি চালান। মীন-আর্থিক সমস্যা দূর […]

Home Politics

‘ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনে জড়িত অর্জুন সিং

ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় সাংসদ অর্জুন সিংকে নিশানা করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তাঁর দাবি, ‘আমি বলেছি কোথাও না কোথাও সাংসদ বা তাঁর পরিবারের কেউ জড়িত রয়েছে। অর্জুন সিংয়ের পরিবারের সেই যুক্ত লোকের নাম পাপ্পু সিং। আমার মনে হয় পুলিশ এবার পিছবে না, কারণ পুলিশের কাছে গ্রেফতার করার জন্য যথেষ্ট তথ্য আছে। যে […]

Home

ঘূর্ণিঝড়ের প্রভাবে একের পর এক চাষির আত্মহত্যা

ঘূর্ণিঝড়ের প্রভাবে চাষবাসের উপর ব্যাপক প্রভাব পড়েছে। ক্ষতি ও ঋণের বোঝা নিয়ে চিন্তার অন্ত নেই চাষিদের। সম্প্রতি খানাকুলে এক চাষি আত্মঘাতী হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। এবার তারই পুনরাবৃত্তি ঘটে গেল বর্ধমানের কালনায়। ব্যাপক ক্ষতির মুখে পড়ে ঋণ মেটানোর চিন্তায় আত্মঘাতী হলেন রাজ্যের আরও এক চাষি। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের নিমদহ পঞ্চায়েতের ছাতনি […]

Home

আর্থিক কেলেঙ্কারি, কংগ্রেস সাংসদের গ্রেফতারির দাবি

ঝাড়খণ্ডে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর গ্রেফতারির দাবি জানিয়েছেন রাজ্যের বিজেপি প্রেসিডেন্ট বাবুলাল মারান্ডি। সাংসদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৫০ কোটি টাকারও বেশি নগদ। এর জন্য তাঁর গ্রেফতারির দাবি জানিয়ে বাবুলাল মারান্ডি বলেছেন, ‘দ্রুত ধীরজ সাহুকে গ্রেফতার করতে হবে। কারণ এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের যোগ থাকতে পারে। তিনি অনেক দিন ধরেই ইডি-কে […]

Home

কাকদ্বীপে ব্যাপক রেশন দুর্নীতি!

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে রেশনে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। অভিযোগ, রেশনের প্রায় ১৫ হাজার কুইন্টাল চালের কোনও হিসেব নেই। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। খবর পেতেই নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। অমিত ভগত নামে এলাকার এক ডিস্ট্রিবিউটরকে সাসপেন্ড করল জেলা খাদ্য দফতর। উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Home

বাঙালি মুসলিমদের জন্য অসম সরকারের কড়া সিদ্ধান্ত

রাজ্যের আদি মুসলিমদের জনসংখ্যা নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য, রাজ্যে বসবাসকারী মুসলিমদের মধ্যে মাত্র ৪০ লক্ষ মানুষ অসমের আদি বাসিন্দা। যারা গরিয়া, মোরিয়া, জোলা এবং সায়েদ জনগোষ্ঠীর বলে জানিয়েছে সে রাজ্যে সরকার। দাবি, ‘এই পাঁচ মুসলিম জনগোষ্ঠী অসমের রাজার সময় থেকে রাজ্যের বাসিন্দা। বাকিরা বহিরাগত।’

Home

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ, বিপাকে বধূ

সরকারি খাতায় তিনি নাকি মৃত। তাই গত জুন মাস থেকে মেলেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। দাসপুরের খেপুত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণবাড় গ্রামের বধূ পূর্ণিমা বারিকের এমনই অবস্থা। প্রশাসনের তরফে কোনও হেলদোল না দেখে পূর্ণিমা নিজেকে জীবিত প্রমাণ করতে আদালতের কাছে গিয়েও নিজের সার্টিফিকেট নিয়ে আসেন। তিনি চান যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকুক। ওই টাকা দিয়ে […]