24 Ghanta Bangla News - Page 7555 of 7557 - 24 Ghanta Bengali News
Home

তেলঙ্গানা: আজ থেকে শুরু হতে চলেছে মহিলাদের ফ্রি বাস পরিষেবা

আজ, শনিবার থেকে জনগণকে দেওয়া ৬টি প্রতিশ্রুতির মধ্যে ২টি কার্যকর করবে তেলঙ্গানা সরকার। মহালক্ষ্মী ফ্রি বুর্স গ্যারান্টি স্কিম আজ দুপুর দেড়টায় কার্যকর হবে। এর আওতায় তেলঙ্গানার মহিলারা সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। একই সঙ্গে রাজীব আরোগ্যশ্রী স্বাস্থ্য বীমার কভারেজ বাড়িয়ে ১০ লাখ টাকা করা হবে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত […]

Home

সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন রেবন্ত

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেডি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। রেড্ডি লিখেছেন, ‘আমি লোকসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। আমার পদত্যাগ শুধুমাত্র আমার সাংসদ পদ থেকে। মালকাজগিরির মানুষ আমার হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবং সবসময় থাকবেন। তিনি কোদাঙ্গাল এবং কামারেড্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যার মধ্যে তিনি কোদাঙ্গালে জয়ী হন।’

Home

আক্রোশের জেরে বন্ধুকে কোপালো যুবক

সাগরপাড়ায় পুরনো আক্রোশের জেরে এক বন্ধুকে কোপানোর অভিযোগ উঠল অপর এক বন্ধুর বিরুদ্ধে। বচসার মাঝে জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ার জাহিদুল মণ্ডলকে সাগরপাড়ার খইরামারী টিকটিকিপাড়ার ইয়ারুল শেখ ধারালো হাঁসুয়া দিয়ে অতর্কিতে এলোপাথাড়ি কোপাতে থাকে। হাঁসুয়ার কোপে হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় জাহিদুলের।অভিযুক্ত বন্ধুকে গ্রেপ্তার করেছে সাগরপাড়া থানার পুলিশ।

Home

রাশি: আজ মন খুব ভালো থাকবে, তবে পকেট সামলে খরচ করুন

-মেষ-স্বাস্থ্য সুন্দর থাকবে। বৃষ- মনে শান্তি পাবেন। মিথুন- টাকা পয়সার খেয়াল রাখুন। কর্কট-অর্থ ব্যয় হবে। সিংহ- মাথার যন্ত্রণা হতে পারে। কন্যা- বিদ্যায় শুভ। তুলা- ঝগড়া হতে পারে। বৃশ্চিক- উদ্যম হারাবেন না। ধনু- কাজে মনোযোগ রাখুন। মকর- টাকা পয়সা বেশি খরচ হবে। কুম্ভ- মাথা গরম করবেন না। মীন-নিজেকে সংযত রাখুন।

Home

বৃষ্টি কতদিন চলবে? বড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস

নাছোড় বৃষ্টি আর কতদিন? এবার শীত আসবে কি? আমজনতার এখন এটাই প্রশ্ন। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দুর্যোগের মেঘ কাটছে। আগামী পাঁচদিন বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আর ২৪ ঘণ্টা হয়ত মেঘলা আকাশ থাকবে। তারপর আকাশ পরিষ্কার হবে। দার্জিলিং ছাড়া পাহাড়ে কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। দার্জিলিঙে আগামীকালও হাল্কা তুষারপাতের সম্ভাবনা থাকছে।

Home

ISRO- র বড় সাফল্য, সূর্যের প্রথম ছবি পাঠাল আদিত্য এল-১, দেখুন

আদিত্য এল ১-এর ক্যামেরায় ধরা পড়ল সূর্যের প্রথম পূর্ণ গোলাকৃতি ছবি। লাল-নীল-হলুদ-সবুজ রঙের সূর্যের ছবি দেখে তাক লেগে গেল সকলের। ইসরোর তরফে সেই ছবি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে। অতি বেগুনি রশ্মির ছটা থেকে শুরু করে সূর্যের ডার্কস্পট ধরা পড়েছে ইসরোর আদিত্য এল ১-এর ক্যামেরায়। কেবলমাত্র ছবিই নয়, সূর্য সম্পর্কে একাধিক অজানা তথ্যও ফাঁস হয়েছে […]

Home

১২ ডিসেম্বর ১২ সেকেন্ডের জন্য অদৃশ্য হয়ে যাবে এই তারা

আকাশের বিখ্যাত উজ্জ্বল নক্ষত্র হল বেটেলজিউস। এটি একটি লাল সুপারজায়ান্ট তারা। ১২ ডিসেম্বর, এই উজ্জ্বল নক্ষত্রটি ১২ সেকেন্ডের জন্য অদৃশ্য হয়ে যাবে। ৩১৯ লিওনা নামের একটি গ্রহাণু এই নক্ষত্রটিকে ঢেকে দেবে। যার কারণে ১১ এবং ১২ তারিখের মধ্যবর্তী রাতে মাটি থেকে বেটেলজিউসের আভা দেখা যাবে না। বিজ্ঞানীরা একে বেটেলজিউসের রিং অফ ফায়ার অ্যানুলার ইক্লিপস বলেছেন।

Home

এবার সাংসদের বাড়ি থেকে ১০০ কোটির বেশি নগদ উদ্ধার হল

ঝাড়খণ্ডের কংগ্রেস রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়িতে আয়কর অভিযান এবং ১০০ কোটিরও বেশি নগদ উদ্ধার হয়েছে। তৃতীয় দিনেও ধীরজ সাহুর বাড়িতে আয়কর দফতরের অভিযান অব্যাহত। এত বিপুল পরিমাণ নগদ পাওয়া যাওয়ায় আয়কর দফতরের দলকে মেশিনে নোট গুনতে হচ্ছে। এমনকি নোট গোনার একটি মেশিন বিকলও হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Home

আমি ফিরব, শেষ দেখে ছাড়ব’ মহুয়া মৈত্র

লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর সংসদের বাইরে গর্জে উঠলেন মহুয়া মৈত্র। তিনি জানিয়েছেন, এই ঘটনার শেষ দেখে তিনি ছাড়বেন। আগামী ৩০ বছর লোকসভার ভিতরে এবং বাইরে লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ। ‘প্রশ্নঘুষ’কাণ্ডে মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ করেছিল লোকসভার এথিক্স কমিটি। ৪৯৫ পৃষ্ঠার রিপোর্ট তারা শুক্রবার জমা দেয়। ওই রিপোর্ট পড়ে দেখার জন্য সময় […]

Home

যোগাযোগ রাখছেন ২০-২২ বিজেপি বিধায়ক, দাবি কুণালের

কমপক্ষে ২০-২২ বিজেপি বিধায়ক দলে কাজ করতে পারছেন না। তাঁরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এমনই দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, ২০-২২ বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে চান। বিজেপিতে অনেক বিধায়কই কাজ করতে পাচ্ছেন না। তবে এনিয়ে সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের জন্যই তাঁরা বিজেপি ছাড়তে চান। সেই প্রসেসটা […]