24 Ghanta Bangla News - Page 7548 of 7557 - 24 Ghanta Bengali News
Home

৩১ ডিসেম্বর এর আগে আপডেট করুন না-হলে পাবেন না গ্যাসের ভর্তুকি

গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে বায়োমেট্রিক আধার যাচাই করাতে হচ্ছে। ডিস্ট্রিবিউটাররা বলছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে বায়োমেট্রিকের কাজ। কেন্দ্রের তরফে স্পষ্ট কোনও জবাব না থাকায় গ্রাহকরা নানাবিধ আশঙ্কায় ভুগছেন। ছড়াচ্ছে গুজবও। কারও আতঙ্ক, এই মাসের মধ্যে বায়োমেট্রিক না করালে গ্যাস বুকিং করা যাবে না। কেউ ভাবছেন, ভর্তুকি হয়তো […]

Home

এবার সায়গলকে জেরা NIA-এর

ইডি, সিবিআইয়ের পর এবার এনআইএ! বীরভূমের মহম্মদবাজারে জিলেটিন স্টিক উদ্ধারকাণ্ডে গরুপাচারকাণ্ডে গ্রেফতার হয়ে দিল্লির তিহাড় জেলে বন্দি সায়গল হোসেনকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিস্ফোরকের কারবারিদের সঙ্গেও কি সায়গল হোসেনের যোগাযোগ ছিল? প্রভাবশালী যোগ ছাড়া কি এই বিস্ফোরকের কারবার চলতে পারে? বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে জেরা করে সব প্রশ্নের উত্তর খুঁজছে এনআইএ।

Home

আজকের রাশফল , কোন রাশির ভাগ্যে কী আছে জেনে নিন

মেষ – সুসংবাদ প্রাপ্তির যোগ। বৃষ- প্রেম-প্রণয়ে শুভ ভাব। মিথুন- জমি, বাড়ি ক্রয়ের যোগ। কর্কট- কর্মে উন্নতি। সিংহ- শুভ খবর প্রাপ্তির যোগ। কন্যা- কর্মে উন্নতির যোগ। তুলা- বেকারদের সুখবর। রোজগার কিছুটা বাড়তে পারে। হতে পারে। বৃশ্চিক- ধনু- অর্থ লাভ মকর- কর্ম ও বিদ্যায় সাফল্য। কুম্ভ- দেহে আঘাত লাগতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

Home

ধর্ষণের দায়ে ২৫ বছরের জেল বিজেপি বিধায়কের

নাবালিকা ধর্ষণের মামলায় দুদিন আগেই দোষী সাব্যস্ত হয়েছিল উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক রামদুলার গোন্দ। শুক্রবার তাকে ২৫ বছরের কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক। পাশাপাশি ১০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। উল্লেখ্য, নয় বছর আগে, ২০১৪ সালে রামদুলার বিরুদ্ধে মেয়রপুর থানায় নাবালিকা ধর্ষণের মামলা করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই গতকাল দোষী সাব্যস্ত হয় সে।

Home

৩১ ডিসেম্বরের পরে সমস্ত ইউপিআই অ্যাপে লেনদেন বন্ধ

সম্প্রতি কেন্দ্রের তরফে সমস্ত ব্যাঙ্ক ও অ্যাপ সংস্থাগুলিকে নয়া নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অনুসারে যেসব গ্রাহকেরা দীর্ঘদিন ইউপিআই অ্যাকাউন্ট ব্যবহার করছেন না তাদের ৩১ ডিসেম্বরের পরে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এই গ্রাহকদের আবার কেওয়াইসি করতে হবে। তা করা না হলে নতুন বছরের শুরু থেকেই গ্রাহকেরা আর ইউপিআই ব্যবহার করতে পারবেন না।

Home

কাকু দিব্যি আছেন, গল্প করছেন SSKM সোফায় বসে, High Court আর কী কী বলল ED

এসএসকেএম হাসপাতালে স্বচ্ছন্দেই রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। শুক্রবার এই যুক্তি দেখিয়েই ‘কাকু’র জামিনের বিরোধিতা করল ইডি। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, এক সংবাদমাধ্যমের রিপোর্টে স্পষ্ট দেখা গিয়েছে, হাসপাতালে সোফায় বসে গল্প করছেন ‘কাকু’! অথচ হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে সুস্থ বলছেন না। এসএসকেএম কর্তৃপক্ষের উপর যে তাঁদের ভরসা নেই, সে কথাও […]

Home

DA ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা? সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি

রাজ্য সরকারি কর্মীদের জন্য আশার আলো। তাঁদের সঙ্গে বৈঠকেই ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের চেয়ারম্যান মানস ভুঁইয়া জানিয়েছেন, ‘জানুয়ারি মাসেই সরকারি কর্মীদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই প্রস্তুতি শুরু হয়েছে। আমরা তৈরি।’ অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, মহার্ঘ ভাতা তখন ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।

Home

মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন ঐশ্বর্যা!

অভিষেকের সঙ্গে বিবাহবিচ্ছেদ অনিবার্য। বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে এমনই দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, কিছুক্ষণ আগেই পারিবারিক কলহের জেরে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে জলসা ছেড়ে বেরিয়ে গেছেন ঐশ্বর্যা! যদিও বচ্চন পরিবারের কেউই এই বিষয়ে প্রকাশ্যে এখনও মুখ খোলেননি। সম্প্রতি ভাগ্নে অগস্ত্যর ছবির প্রিমিয়ারে পরিবারের সঙ্গে আসেন ঐশ্বর্যা। তবে পরিবারের কারও সঙ্গে কথা বলতে […]

Home

বিরোধী দলনেতার নিরাপত্তায় ত্রুটি? শুভেন্দুর নালিশ পেতেই রাজ্যের থেকে রিপোর্ট চাইল High Court

বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তায় রাজ্য সরকার ত্রুটি রাখছে বলে অভিযোগ। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইনজীবীদের দাবি, এই ত্রুটির ফলে যে কোনও সময় হামলা হতে পারে। হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি ছিল। তাতে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করল হাইকোর্ট। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকারকে এই […]

Sports

৬৫ কোটিতে বিক্রি হল মেসির বিশ্বকাপ জেতা জার্সি

লিওনেল মেসির বিশ্বকাপ জেতা জার্সি নিলামে উঠল। দাম উঠল প্রায় ৬৫ কোটি টাকা। কাতার বিশ্বকাপে ৬টা জার্সি পরে খেলেছিলেন আর্জেন্টিয়ান। ওই ৬টা জার্সি নিলামে তোলা হয়। নিলামকারী সংস্থা সাউথবে-র তরফে আশা করা হয়েছিল মোট ১০ মিলিয়ন ডলার দাম উঠতে পারে ওই জার্সিগুলির। ততটা না উঠলেও যা দাম উঠল তা কম বলা যাবে না। ৭.৮ মিলিয়ন […]