24 Ghanta Bangla News - Page 7509 of 7510 - 24 Ghanta Bengali News
Home

কাঞ্চনজঙ্ঘার কোলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের

বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। আর তার মাঝেই জ্বলজ্বল করছে একজোড়া চোখ। হিমালয়ের প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। সিকিমের পাহাড়ে ৩ হাজার ৬৪০ মিটার উঁচুতে লেন্সবন্দি হয়েছে বাঘটি। হিমালয়ের এত উচ্চতায় রয়্যাল বেঙ্গল টাইগারের ঝলক এই প্রথম। যা দেশে এক নয়া রেকর্ড তৈরি করল। সিকিমের পাংগোলাখা অভয়ারণ্যে ট্র্যাপ ক্যামেরার লেন্সবন্দি হয়েছে বাঘটি।

Home

হোয়াটসঅ্যাপ ব্যাকআপে বেশি হলেই পড়তে পারেন মুশকিলে

হোয়াটসঅ্যাপে এই কাজটি করলেই এবার গুণতে হতে পারে টাকা। আর এই টাকা চার্জ করতে পারে গুগল। আসলে এই অ্যাপে অনেকেই চ্যাট ব্যাকআপ রাখেন। আর তার জন্যই টাকা চার্জ করতে পারে গুগল। আসলে জিমেইলের ১৫ জিবি ফ্রি স্টোরেজে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ যোগ হলে এই লিমিট পেরিয়ে গেলে সাবস্ক্রিপশন নিতে হবে। এতে ১০০জিবিতে লাগবে মাস প্রতি ১৩০ টাকা, […]

Home

জিটিএ এমপ্লয়িদের বেতন বৃদ্ধির নির্দেশ মমতার

কালিম্পং থেকে জিটিএর রেগুলার এমপ্লয়ি ২০০৯ সালের পে রুলকে ২০১৯ সালের পে রুল মোতাবেক বেতন সংশোধন করার আশ্বাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সব কর্মীদের বেতন বৃদ্ধিও করা হবে বলে ঘোষণা করলেন তিনি। এছাড়াও চা সুন্দরী প্রকল্পে তিন লাখ শ্রমিককে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। তিস্তায় বন্যাদের ক্ষতিগ্রস্ত আর্থিক সাহায্য করার […]

Home

এবার গিরিরাজকে বহিষ্কারের দাবিতে ধর্নায় TMC-র মহিলা সাংসদরা

ঠুমকা বিতর্কের আঁচে উত্তপ্ত দিল্লি থেকে কলকাতা। বিজেপিকে নারী বিদ্বেষী বলে আক্রমণ করে পথে নামল তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবিতে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসলেন তৃণমূলের মহিলা সাংসদরা। এই ইস্যুতে তৃণমূল ও বিজেপি বিধায়কদের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা।

Home

প্রয়াত প্রবীণ অভিনেত্রী লীলাবতী

প্রবীণ কন্নড় অভিনেত্রী লীলাবতী নেলামঙ্গলার আজ, বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গুরুতর শ্বাসকষ্টে ভুগছিলেন। অভিনেতা দর্শন, অভিষেক, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সহ অনেক বিশিষ্ট ব্যক্তি তাঁকে সোলাদেভানাহল্লির বাসভবনে দেখতে গিয়েছিলেন। তখন বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন লীলাবতী। সেসময়ে ছেলে বিনোদ রাজকুমার আশ্বস্ত করেছিলেন, যে মা সুস্থ হয়ে যাবেন। যদিও তা আর হলো না।

Home

UPI-এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্টের ছাড়পত্র

ইউপিআই ব্যবহারকারীদের বড় স্বস্তি দিল আরবিআই। এখন ব্যবহারকারীরা ইউপিআই-এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার বা পেমেন্ট করতে পারবেন। আগে এই সীমা ছিল ১ লাখ টাকা। একদিনে ১ লাখ টাকার বেশি ইউপিআই পেমেন্ট করা যেত না। তবে এই সুবিধা শুধুমাত্র হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্থপ্রদানের জন্য চালু করা হয়েছে। মুদ্রানীতি কমিটির বৈঠকের পর এই তথ্য […]

Home

এবার DA বৃদ্ধি নিয়ে মুখ খুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী

কর্ণাটকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ এবং বেতন বৃদ্ধির ইস্যু নিয়ে বিধানসভার শীতকালীন অধিবেশনে জোর সওয়াল করলেন বিরোধীরা। এই আবহে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নয়া বেতন কমিশন নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, ‘আপাতত সরকারি নির্দেশে কমিশনের মেয়াদ বৃদ্ধি হয়েছে। মেয়াদ শেষে কমিশন রিপোর্ট পেশ করলে তা খতিয়ে দেখে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Home

কালই আমার বাড়িতে সিবিআই যাবে: বললেন মহুয়া মৈত্র

‘আজ আমার সাংসদ পদ খারিজ, আমি নিশ্চিত কালই আমার বাড়িতে সিবিআই যাবে’। আগামী ৬ মাস আমাকে হেনস্থা করবে’। লোকসভা থেকে বহিষ্কার হওয়ার পরে এমনটাই জানালেন মহুয়া মৈত্র। তিনি জানিয়েছেন, ‘বিজেপি সাংসদ বলে রমেশ বিধুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। অথচ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল’। ‘আদানিকে বাঁচাতে বিরোধীদের কণ্ঠস্বর দমানোর চেষ্টা।

Home

মেয়েদের শিক্ষা বন্ধ করা ভুল, মানছে তালিবান

নারীশিক্ষায় বাধা দেওয়ার কারণেই আমজনতার থেকে ‘বিচ্ছিন্ন’ হয়ে যাচ্ছে তালিবান প্রশাসন। এই কথা স্বীকার করলেন তালিবানের বিদেশমন্ত্রী শের মহম্মদ আব্বাস স্তানিকজাই। তাঁর মতে, মেয়েদের জন্য অবিলম্বে স্কুলের দরজা খুলে দেওয়া উচিত। তালিবানের উপজাতি বিষয়ক মন্ত্রী নুরউল্লাহ নুরি সাফ জানান, ধর্ম ও আধুনিক শিক্ষার মধ্যে কোনও বিরোধ নেই। ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মেয়েদের স্কুল […]

Home

মদন মিত্রের খুব খারাপ খবর, আচমকা খিঁচুনি, বেড থেকে পড়ে…

এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর শারীরিক অবস্থার অবনতি। তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হল। বুকে ব‍্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার পর গতকাল রাতে শ্বাসকষ্ট বাড়ায় আচমকা খিঁচুনি ওঠে। বেড থেক পড়ে যান। তখনই নাকি ধরে ফেলেন ঘনিষ্ঠরা। তবে বাঁ-হাত ও কাঁধের হাড় সরে গিয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার তার কাঁধের […]