24 Ghanta Bangla News - Page 7503 of 7504 - 24 Ghanta Bengali News
Home

রাশি: আজ মন খুব ভালো থাকবে, তবে পকেট সামলে খরচ করুন

-মেষ-স্বাস্থ্য সুন্দর থাকবে। বৃষ- মনে শান্তি পাবেন। মিথুন- টাকা পয়সার খেয়াল রাখুন। কর্কট-অর্থ ব্যয় হবে। সিংহ- মাথার যন্ত্রণা হতে পারে। কন্যা- বিদ্যায় শুভ। তুলা- ঝগড়া হতে পারে। বৃশ্চিক- উদ্যম হারাবেন না। ধনু- কাজে মনোযোগ রাখুন। মকর- টাকা পয়সা বেশি খরচ হবে। কুম্ভ- মাথা গরম করবেন না। মীন-নিজেকে সংযত রাখুন।

Home

বৃষ্টি কতদিন চলবে? বড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস

নাছোড় বৃষ্টি আর কতদিন? এবার শীত আসবে কি? আমজনতার এখন এটাই প্রশ্ন। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দুর্যোগের মেঘ কাটছে। আগামী পাঁচদিন বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আর ২৪ ঘণ্টা হয়ত মেঘলা আকাশ থাকবে। তারপর আকাশ পরিষ্কার হবে। দার্জিলিং ছাড়া পাহাড়ে কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। দার্জিলিঙে আগামীকালও হাল্কা তুষারপাতের সম্ভাবনা থাকছে।

Home

ISRO- র বড় সাফল্য, সূর্যের প্রথম ছবি পাঠাল আদিত্য এল-১, দেখুন

আদিত্য এল ১-এর ক্যামেরায় ধরা পড়ল সূর্যের প্রথম পূর্ণ গোলাকৃতি ছবি। লাল-নীল-হলুদ-সবুজ রঙের সূর্যের ছবি দেখে তাক লেগে গেল সকলের। ইসরোর তরফে সেই ছবি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে। অতি বেগুনি রশ্মির ছটা থেকে শুরু করে সূর্যের ডার্কস্পট ধরা পড়েছে ইসরোর আদিত্য এল ১-এর ক্যামেরায়। কেবলমাত্র ছবিই নয়, সূর্য সম্পর্কে একাধিক অজানা তথ্যও ফাঁস হয়েছে […]

Home

১২ ডিসেম্বর ১২ সেকেন্ডের জন্য অদৃশ্য হয়ে যাবে এই তারা

আকাশের বিখ্যাত উজ্জ্বল নক্ষত্র হল বেটেলজিউস। এটি একটি লাল সুপারজায়ান্ট তারা। ১২ ডিসেম্বর, এই উজ্জ্বল নক্ষত্রটি ১২ সেকেন্ডের জন্য অদৃশ্য হয়ে যাবে। ৩১৯ লিওনা নামের একটি গ্রহাণু এই নক্ষত্রটিকে ঢেকে দেবে। যার কারণে ১১ এবং ১২ তারিখের মধ্যবর্তী রাতে মাটি থেকে বেটেলজিউসের আভা দেখা যাবে না। বিজ্ঞানীরা একে বেটেলজিউসের রিং অফ ফায়ার অ্যানুলার ইক্লিপস বলেছেন।

Home

এবার সাংসদের বাড়ি থেকে ১০০ কোটির বেশি নগদ উদ্ধার হল

ঝাড়খণ্ডের কংগ্রেস রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়িতে আয়কর অভিযান এবং ১০০ কোটিরও বেশি নগদ উদ্ধার হয়েছে। তৃতীয় দিনেও ধীরজ সাহুর বাড়িতে আয়কর দফতরের অভিযান অব্যাহত। এত বিপুল পরিমাণ নগদ পাওয়া যাওয়ায় আয়কর দফতরের দলকে মেশিনে নোট গুনতে হচ্ছে। এমনকি নোট গোনার একটি মেশিন বিকলও হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Home

আমি ফিরব, শেষ দেখে ছাড়ব’ মহুয়া মৈত্র

লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর সংসদের বাইরে গর্জে উঠলেন মহুয়া মৈত্র। তিনি জানিয়েছেন, এই ঘটনার শেষ দেখে তিনি ছাড়বেন। আগামী ৩০ বছর লোকসভার ভিতরে এবং বাইরে লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ। ‘প্রশ্নঘুষ’কাণ্ডে মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ করেছিল লোকসভার এথিক্স কমিটি। ৪৯৫ পৃষ্ঠার রিপোর্ট তারা শুক্রবার জমা দেয়। ওই রিপোর্ট পড়ে দেখার জন্য সময় […]

Home

যোগাযোগ রাখছেন ২০-২২ বিজেপি বিধায়ক, দাবি কুণালের

কমপক্ষে ২০-২২ বিজেপি বিধায়ক দলে কাজ করতে পারছেন না। তাঁরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এমনই দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, ২০-২২ বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে চান। বিজেপিতে অনেক বিধায়কই কাজ করতে পাচ্ছেন না। তবে এনিয়ে সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের জন্যই তাঁরা বিজেপি ছাড়তে চান। সেই প্রসেসটা […]

Home

গম্ভীরকে নিয়ে পোস্ট, আইনি নোটিস পেলেন শ্রীসন্থ

গৌতম গম্ভীরকে নিয়ে পোস্ট করে বিপাকে পড়লেন শ্রীসন্থ। তাঁকে আইনি নোটিস পাঠাল লেজেন্ডস লিগ কমিটি। গম্ভীর সংক্রান্ত যাবতীয় পোস্ট শ্রীসন্থকে প্রতিযোগিতা চলাকালীন মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীসন্থের অভিযোগ গম্ভীর তাঁকে ফিক্সার বলেছেন। সেই নিয়ে পোস্ট করেছিলেন প্রাক্তন পেসার। কিন্তু প্রতিযোগিতা চলাকালীন তাঁর এই পোস্ট নিয়মবিরুদ্ধ বলে জানিয়েছে কমিটি। শ্রীসন্থ পোস্ট মুছলে তবেই তাঁর কথা […]

Home

কৃষ্ণনগর থেকেই প্রার্থী মহুয়া, জানালেন মমতা

আগামী লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকেই তৃণমূলের প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্র। আজ, শুক্রবার একথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়া কি আসন্ন লোকসভায় তৃণমূলের প্রার্থী হবেন? এই প্রশ্নের জবাবে মমতা জানান, ওকে প্রার্থী না করার কিছু নেই তো। ও তো কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি। জনতাই জবাব দেবে। মহুয়া নিজেও আগামী লোকসভা ভোটে লড়াই নিয়ে আত্মবিশ্বাসী […]

Home

কাঞ্চনজঙ্ঘার কোলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের

বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। আর তার মাঝেই জ্বলজ্বল করছে একজোড়া চোখ। হিমালয়ের প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। সিকিমের পাহাড়ে ৩ হাজার ৬৪০ মিটার উঁচুতে লেন্সবন্দি হয়েছে বাঘটি। হিমালয়ের এত উচ্চতায় রয়্যাল বেঙ্গল টাইগারের ঝলক এই প্রথম। যা দেশে এক নয়া রেকর্ড তৈরি করল। সিকিমের পাংগোলাখা অভয়ারণ্যে ট্র্যাপ ক্যামেরার লেন্সবন্দি হয়েছে বাঘটি।