24 Ghanta Bangla News - Page 7499 of 7506 - 24 Ghanta Bengali News
Home

অপারেশনের পর মদনের শারীরিক অবস্থার অবনতি

মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটছেই না। বৃহস্পতিবার রাতে আবারও খিঁচুনি হয় তৃণমূল বিধায়কের। গত বুধবার কাঁধে অস্ত্রোপচারের পরও তাঁর খিঁচুনি না কমায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন চিকিৎসকেরা। গত সপ্তাহের বৃহস্পতিবার রাতেই খিঁচুনি হওয়ায় পড়ে গিয়েছিলেন মদন। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাঁ কাঁধের হাড় ভেঙে যায়। বর্তমানে এসএসকেএমের আইটিইউয়ে চিকিৎসা চলছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের।

Politics

লক্ষ্মীর ভাণ্ডার: ২৫ বছর পূর্ণ না হলেও তাঁর ফর্ম জমা

দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের কোনও আবেদনকারীকে ফেরানো যাবে না। ফর্ম জমা দেওয়ার সময় কারও বয়স ২৫ বছর পূর্ণ না হলেও তাঁর ফর্ম জমা নিতে হবে। পরে ওই আবেদনপত্র বাছাই করে ২৫ বছর পূর্ণ হলে পোর্টালে তাঁদের নাম এন্ট্রি করা হবে। জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে এবার বাড়তি গুরুত্ব দিতে হবে। কাউকে ফেরানো যাবে […]

Home

মাংস, ডিমে নিষেধাজ্ঞা জারি করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

বড় ঘোষণা সরকারের। আর পাতে পড়বে না মাংস। এমনকী পুষ্টির জন্য ডিমও জুটবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব। সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশ ও স্থানীয় প্রশাসন ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অবধি প্রকাশ্যে মাছ-মাংস বিক্রির উপরে নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্বে থাকবে। নিষেধাজ্ঞার পিছনে যুক্তি কী? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খাদ্য সুরক্ষার নিয়ম মেনেই এই সিদ্ধান্ত […]

Home

আজকের রাশিফল কোন রাশির ভাগ্যে কী আছে জেনে নিন

মেষ – কর্মস্থলে প্রশংসা প্রাপ্তি। বৃষ- অর্থলাভের সম্ভাবনা। অশান্তি এড়িয়ে চলুন। মিথুন- পারিবারিক কর্কট- দুঃসংবাদ পেতে পারেন। সিংহ- কর্মক্ষেত্রে সাফল্য ও সুনাম। *** কন্যা- স্ত্রীর সূত্রে অর্থলাভ। তুলা- সুখবর পেতে পারেন। বৃশ্চিক- ধনাগম যোগ আছে।*** ধনু- আর্থিক লেনদেনে ক্ষতি। শারীরিক কষ্টের যোগ। মকর- কুম্ভ- ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে। মীন- সন্তানকে নিয়ে সুখবর পেতে পারেন।

Sports

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় জয়

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩ ম্যাচের টি২০ সিরিজ ১-১ ড্র হয়েছে। তৃতীয় ম্যাচে ভারত ১০৬ রানে জিতেছে। এই ফর্ম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় জয়। প্রথমে ব্যাট করে প্রোটিয়াদের ২০২ রানের টার্গেট দিয়েছিল ভারত। সেই রান তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে ৯৫ রান অলআউট হয়ে যায় হোম টিম। সিরিজের প্রথম ম্যাচ […]

Home

রাজ্যের সব মাদ্রাসা বন্ধ করে বদলে ফেলা হবে এবার স্কুলে

বৃহস্পতিবার অসমের স্কুল শিক্ষা দফতরের তরফে ঘোষণা করা হয়েছে, রাজ্যের ১২৮১টি মাদ্রাসাকে বদলে ফেলা হল। এবার থেকে সব মাদ্রাসাকে মিডল ইংলিশ স্কুল হিসাবে গণ্য করা হবে। অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু এক্স হ্যান্ডেলে লিখেছেন, সমস্ত মাদ্রাসাকে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অসমের আওতায় আনা হচ্ছে। এরপরই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই ধরনের অনুমোদনহীন মাদ্রাসার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে […]

Home Politics

লোকসভায় হামলাকাণ্ডে ধৃত ৪ জনের ৭ দিনের পুলিশ হেফাজত

লোকসভায় হানাকাণ্ডে ধৃত চার জনকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বিকেলে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে চার অভিযুক্ত মনোরঞ্জন ডি, সাগর শর্মা, নীলম ও আনমোল শিন্ডেকে হাজির করেছিল দিল্লি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানান দিল্লি পুলিশের আইনজীবী। তা মঞ্জুর করেন বিচারক। জানিয়ে দেন, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে পুলিশি হেফাজতের মেয়াদ […]

Sports

অনবদ্য রেকর্ড গড়লেন সূর্যকুমার

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ব্যাট করতে নেমে অনবদ্য রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক টি২০-তে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ভারতীয় ব্যাটারদের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ‘স্কাই’। কেরিয়ারের ৫৭তম ইনিংস খেলতে নেমে ১২২-এর বেশি ছক্কা হাঁকিয়েছেন সূর্য। টপকে গিয়েছেন বিরাট কোহলিকে (১০৭ ইনিংসে ১১৭টি ছক্কা)। ১৮২টি ছক্কা হাঁকিয়ে তালিকার শীর্ষে রয়েছেন রোহিত শর্মা।

Sports

আইসিসি-কে বুড়ো আঙুল, অন্যভাবে প্যালেস্টাইনকে সমর্থন খোয়াজার

আইসিসি-র বিরুদ্ধে গিয়ে প্যালেস্টাইনের প্রতি সমর্থন জানিয়ে আর্মব্যান্ড পরে টেস্ট খেলতে নামলেন উসমান খোয়াজা। আগেই এই পরিকল্পনা করেছিলেন অজি ব্যাটার। ঠিক করেছিলেন ‘স্বাধীনতা আসলে মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ এমন বার্তা সম্বলিত জুতো পরে খেলতে নামবেন। আইসিসি এনিয়ে না করায় অন্যভাবে সেই কাজ করলেন তিনি। জুতোয় স্ট্র্যাপ বেঁধে নামেন তবে কালো আর্মব্যান্ড পরে জানান তাঁর […]

Kolkata

২৮ দিনের নাতনিকে বিক্রি করলো দাদু, আনন্দপুরে ফের শিশু বিক্রির চক্র!

আনন্দপুরে ফের শিশু বিক্রি চক্রের পর্দাফাঁস। ৩০ হাজার টাকায় নিজের নাতনিকে বিক্রির অভিযোগে গ্রেফতার হলেন দাদু ও সৎ দিদিমা-সহ মোট ৫ জন। উদ্ধার করা হয়েছে ২৩ দিনের সদ্যোজাতকে। বুধবার রাতে শিশুসন্তান নিখোঁজ বলে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন মা। তদন্তে নেমে দাদু এবং সৎ দিদিমার বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। তারপরেই তাদের গ্রেফতার করে পুলিশ। পাওয়া […]