24 Ghanta Bangla News - Page 19 of 9205 - 24 Ghanta Bengali News
Home

কেজরির ‘শীশমহল’ কি এ বার হোটেল?

দোতলা এই বাংলোর মধ্যে একটি বিশাল লন এবং পার্কিং লট আছে৷ এ ছাড়াও প্রতিটি তলায় আছে ৮টি বিশাল বেড রুম, ৩টি মিটিং রুম, ২টি ড্রয়িং রুম, ২টি কিচেন, ১২টি শৌচালয়, ৮০ জন লোক একসঙ্গে বসে খাবার খেতে পারে, এমন বিশাল সাইজের একটি করে ডাইনিং হল৷ দিল্লি সরকার মনে করছে, এই প্রাসাদোপম বাংলো কোনও বড় হোটেল […]

Home

Vande Mataram Song: ‘বন্দে মাতরম’-কে অসম্মান করলেই তিন বছর হাজতবাস পাকা! কঠোর বিল আনছে কেন্দ্র | Insult Vande Mataram Song And You could End up in Jail for 3 Years, Centre to Bring out National Honour Amendment Bill in Parliament Monsoon Session

বন্দে মাতরম-কে অসম্মান করলেই জেল।Image Credit: PTI নয়া দিল্লি: সংসদে শুরু হতে চলেছে বাদল অধিবেশন (Parliament Monsoon Session)। আর সেই অধিবেশনেই বন্দে মাতরম (Vande Mataram) সঙ্গীত নিয়ে আসছে  বিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) লেখা এই সঙ্গীতের যাতে কোনওভাবে অবমাননা না করা হয়, তার জন্য কঠোর আইন আনছে কেন্দ্র। এবার ‘বন্দে মাতরম’ গানকে অপমান করলে […]

Home

দক্ষিণবঙ্গে টানা ৭ দিন বৃষ্টির পূর্বাভাস, কলকাতাসহ সব জেলায় সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কলকাতা: দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি থেকে স্বস্তি মিলছে না। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আবহাওয়া আগামী ২৪ […]

Home

‘হোয়াট অ্যাবাউট মি-ইজ়ম’ কী? সোশ্যাল মিডিয়ার এই অভ্যাসই কি নীরবে ক্ষতি করছে আপনার মানসিক স্বাস্থ্য?

বিকেলে পার্কে বসে আড্ডা দেওয়া এখন প্রায় অতীত। বর্তমানে সবাই একসঙ্গে থাকলেও প্রত্যেকের চোখ থাকে আলাদা আলাদা স্ক্রিনে। ফলত, যত দিন এগোচ্ছে, ততই কমছে মুখোমুখি বসে কথা বলার অভ্যাস। বিশেষজ্ঞদের মতে, এর পিছনে বড় কারণ দ্রুত ডিজিটালাইজেশন। বর্তমানে প্রত্যেকেই প্রায় নিজেদের জীবনের ছোট-বড় মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। কেউ ঘুরতে যাওয়ার ছবি দেন। কেউ […]

Home

বেআইনি নির্মাণ নিয়ে লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ারদের জবাব তলব কলকাতা পুরসভার

একটি নির্মাণের সঙ্গে এলবিএস–দের সম্পর্ক কী? পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, বিল্ডিং স্ট্রাকচার এবং নকশার কাজের অভিজ্ঞতাসম্পন্ন ইঞ্জিনিয়ারদের পুরসভার তরফে লাইসেন্স দেওয়া হয়ে থাকে। তাঁদের কাজ হচ্ছে, পাঁচ তলা (জি প্লাস ফোর) বা তার বেশি উচ্চতার আবাসন নির্মাণের কাজে কোনও নিয়মভঙ্গ হচ্ছে কি না, তা নজরে রাখা। তবে এলবিএসদের কৈফিয়ৎ তলবের নজির কলকাতা পুরসভায় এর […]

Home

কমলা ঠোঁট, ব্যাঙের মতো ডাক, কঙ্গোর জঙ্গলে সন্ধান মিলল নতুন প্রজাতির বাঁদরের

গত ৭৫ বছরে এমন ঘটনা ঘটেছে মাত্র চারবার। মধ্য আফ্রিকার কঙ্গোর ঘোর জঙ্গলের মধ্যে লোমামি ন্যাশনাল পার্কে নতুন প্রজাতির একটি বাঁদরের খোঁজ পাওয়ায় ওই সংখ্যা বেড়ে পাঁচ হলো। বিজ্ঞানের অগ্রগতি ও অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অনুসন্ধান প্রক্রিয়া শুরু হওয়ার পর বাঁদরের মতো বড় কোনও প্রাণীর নতুন প্রজাতির খোঁজ পাওয়া ক্রমশই কঠিন হয়ে পড়ছে। তবে বিজ্ঞানের জগতে […]

Home

কবির প্রিয় বাড়ি ‘উদয়ন’-এর আদি রূপ ফিরিয়ে দিল বিশ্বভারতী

বিশ্বভারতী ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ ঘোষণার পর থেকে কবির সমস্ত বসতবাড়িকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করে বিশ্বভারতী। তার প্রথম ধাপ হিসেবে ‘উদয়ন’ বাড়িকে বেছে নেন রবীন্দ্র ভবন কর্তৃপক্ষ। কিন্তু বিশ্বভারতী হেরিটেজ কমিটি এই কাজ করতে গিয়ে প্রথম দিকে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়ে। উদয়ন বাড়ির ভেতরের আসবাব বিন্যাসের হদিশ পেতে হেরিটেজ কমিটিকে যথেষ্ট বেকায়দায় পড়তে হয়। […]

Home

নেশামুক্তি কেন্দ্রের জন্যে অভিন্ন এসওপি রাজ্যের

গত মঙ্গলবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, রাজ্যের সব ড্রাগ ডি-অ্যাডিকশন সেন্টারে এই এসওপি কার্যকরী করতে হবে। পাশাপাশি এর বাস্তবায়নে কেন্দ্রীয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)–র কলকাতা জ়োনাল ইউনিট এবং রাজ্যের মহিলা, শিশুবিকাশ ও সমাজকল্যাণ দপ্তর-সহ সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতাও চাওয়া হয়েছে। স্বাস্থ্য–আধিকারিকদের মতে, মাদকাসক্তি শুধুমাত্র চিকিৎসার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানসিক, […]

Home

‘লিস্টে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়’, বাংলার ‘সার’ মামলায় বার্তা সুপ্রিম কোর্টের

এই সময়: স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (সার) জেরে যাঁদের নাম বাংলার ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা রেশন, অন্নপূর্ণা যোজনার মতো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠল সুপ্রিম কোর্টে। শুক্রবার বাংলার ‘সার’ সংক্রান্ত মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে। সেখানে অন্যতম মামলাকারী প্রসেনজিৎ বসুর তরফে প্রবীণ […]

Home

কেউ ট্রেন থেকে নেমে পড়লেন, কেউ সৌদি থেকে ছুটিই পেলেন না, মুর্শিদাবাদে মৃত চার পড়ুয়ার পরিবারে হাহাকার

শুভাশিস সৈয়দ, বহরমপুর দুই গ্রামজুড়ে শুধুই হাহাকার! এই তো সবে স্কুল ইউনিফর্ম পরে রওনা দিয়েছিল খুদের দল। ব্যাগে বই-খাতা, টিফিন বক্স। গলায় ঝুলছে জলের বোতল। কেউ হাত নাড়িয়ে টাটা বলেছিল মাকে, কেউ আবার স্কুল না–যাওয়ার বায়না করে কান্নাকাটি করছিল রোজের মতো। পুলকারটা বেরিয়ে যেতেই বাড়ির লোকেরা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। হঠাৎই বেজে উঠল […]