অভিনেত্রী ও নৃত্যশিল্পী দেবলীনা কুমারকে নিয়ে সমালোচনার শেষ নেই। বিকিনি কেন পরেছেন, কেন মুখে দাগ হয়েছে, কেন স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ছবি দিয়েছেন– নানা সময়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে দেখা যায় তাঁকে। দেবলীনার আরও এক পরিচয় রয়েছে। তিনি মেয়র পারিষদ-বিধায়ক দেবাশিস কুমারের একমাত্র মেয়ে। সম্প্রতি আন্দামান গিয়েছিলেন দেবলীনা। এই ট্রিপেও তাঁর সঙ্গী হয়েছে সেই ট্রোলিং। […]