ভাঙড়: আইনশৃঙ্খলা রক্ষায় ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি আইন পাশ করে গেজেটও প্রকাশ করা হয়েছিল। সূত্রের খবর, এরপরও গত চারমাস ধরে টালবাহানা চলছিল। তবে অবশেষে ভাঙড়ের চারটি থানা আসতে চলেছে কলকাতা পুলিশের আওতায়। নতুন বছরের একেবারে শুরুতেই ২ জানুয়ারি ভাঙড়ের চারটি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হতে চলেছে বলে খবর। ভাঙড় ও […]
সান ফ্রান্সিসকো: কাটাছেঁড়ার চিকিৎসা থেকে পরমাণু বোমা-মনে যে কোনও বিষয় নিয়েই প্রশ্ন জাগলে আমরা গুগলে সার্চ করে নিই। হাজারো ওয়েবসাইট ঘেঁটে খুজে নিই মনমতো উত্তর। যত সময় এগোচ্ছে, ততই গুগল সার্চও বাড়ছে। যে কোনও কাজ করার ক্ষেত্রেই অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এই সার্চ ইঞ্জিন। সারা বছর ধরেই প্রতিনিয়ত কোটি কোটি মানুষ নানা জিনিস বা বিষয় […]
ইয়র্কশায়ার: যমের দুয়ার থেকে বেঁচে ফিরে আসার ঘটনা তো অনেক শুনেছেন। কিন্তু একেবারে যমালয়ে ঢুকে, সেখানে ঘুরে-ফিরে , বেশ কিছুটা সময় কাটিয়ে, সেখানকার খাতির-যত্ন নিয়ে আবার বেরিয়ে আসা? এরকম কখনও শুনেছেন? এরকমই হয়েছে লন্ডনের ইয়র্কশায়ারের বাসিন্দা কার্স্টি বোর্টফ্টের সঙ্গে। যমালয়ে ঢুকে, সেখান থেকে আবার বেরিয়ে এসেছেন। মৃত্যু হয়ে গিয়েছিল। একেবারে সত্যিকারের মৃত্যু। চিকিৎসার পরিভাষায়, মৃত্যু […]
শাহরুখ খান প্রথম থেকেই সন্তানদের নিয়ে বিশেষ যত্নশীল। কাজের ফাঁকে যতটা সময় পারেন সন্তানদের দেওয়ার চেষ্টা করতেন তিনি। স্টারকিড বলে কথা, বাইরের জগতে তিনি তাঁর সন্তানদের নিয়ে যথেষ্ট সচেতন। আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে তিনি কোনও মন্তব্য করার সময় বেশ আবেগঘন হয়ে পড়েন। প্রতিটা ক্ষেত্রেই তিনি বার বার বলেছেন, তাঁর সন্তানদের তিনি লাইমলাইট থেকে দূরে […]
কলকাতা: দেখতে দেখতেই শেষ আরও একটি বছর। ২০২৩ সাল শেষ। আর কয়েক ঘণ্টা বাদেই স্বাগত জানানো হবে ২০২৪ সালকে। বছর শেষে নিজেকে বা প্রিয়জনকে যদি বিশেষ কোনও উপহার দিতে চান, তবে কিনতেই পারেন সোনা। ৩১ ডিসেম্বরে অনেকটাই সস্তা সোনা, কারণ ২৯ ও ৩০ ডিসেম্বর-পরপর দুইদিনই প্রায় ৪ হাজার টাকা করে কমেছে সোনার দাম। অর্থাৎ সপ্তাহের […]
এভাবেই কুয়াশা ঢেকে ধূপগুড়ির পথ। Image Credit source: TV9 Bangla কলকাতা: বছরের শেষ দিনেও ফাঁকি শীতের। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি সময়ের স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। তবে সকালের দিকে কনকনে হাওয়ার দাপট ছিল। উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার দোসর হয়েছে কুয়াশাও। কুয়াশা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। কিন্তু কেন ডিসেম্বরের শেষদিনেও ঠান্ডার এমন আকাল? […]
পিরিয়ড শুরুর আগে অনেকেই স্তনে ব্যথা অনুভব করেন। কারও ক্ষেত্রে স্তনে ফোলাভাব, কোমলতা, ভারী হয়ে যাওয়া ও সংবেদনশীলতার মতো নানা উপসর্গ দেখা দেয়। কেউ-কেউ আন্ডারআর্মসের ব্যথা অনুভব করেন। প্রাথমিক ভাবে অনেকেই এই উপসর্গ দেখে ভয় পেয়ে যান। যেহেতু আজকাল স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে এই ধরনের লক্ষণগুলো এড়িয়ে যাওয়াও উচিত নয়। কিন্তু ঋতুস্রাব শুরুর […]
হিন্দুধর্মে কুবেরকেও দেবতা জ্ঞানে পুজো করার প্রচলন রয়েছে। সাধারণত, সম্পদ ও ঐশ্বর্যের দেবতা হলেন কুবের। মনে করা হয়, যে ভক্ত কুবেরের আশীর্বাদ পেয়ে থাকেন, তার জীবন থেকে আর্থিক সমস্যা সারা জীবনের জন্য দূর হয়ে যায়। গোটা জীবন পাল্টে দিতে ভগবান কুবেরের এমন একটি মন্ত্র জপ করা উচিত। পূর্ণ ভক্তি সহকারে একটি মন্ত্র জপ করলে কুবেরের […]