Politics Archives - 24 Ghanta Bangla News
Politics

মমতা চৈতন্যদেবের উত্তরাধিকারী: দাবী ব্রাত্য বসুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের উত্তরাধিকারী বলে আখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন, ‘চৈতন্যদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। তিনি কোনওদিন বিভাজনের রাজনীতিকে প্রশয় দেননি। সেই রাজনীতি করেননি। চৈতন্যদেব সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন। চৈতন্যদেবের যদি কোনও যোগ্য উত্তরাধিকারী থেকে থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষকে সঙ্গে নিয়ে চলেন।’

Politics

বাংলার ৭ সাংসদকে ছেঁটে ফেলছে BJP, অমিত শাহের বৈঠক সিদ্ধান্ত ?

লোকসভা ভোটে বিজেপি বাংলার বেশ কয়েকজন সাংসদকে বাদ দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর। বঙ্গ বিজেপি একটি প্রস্তাবিত প্রার্থী তালিকা তৈরি করেছে বলে পদ্ম শিবির সূত্রে খবর। জানা যাচ্ছে, সেই তালিকায় নাম রয়েছে ৪৫ জনের, বাদ পড়েছে বাংলার ৭ সাংসদ। সেখানে সুযোগ পেতে পারেন ৬ জন বিধায়ক। তবে ৪৫ জনের যে তালিকা পাঠানো হয়েছে এতে […]

Politics

শুধু লোকসভায় সাসপেন্ড ১০০

যত দিন যাচ্ছে সংসদে সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদের সংখ্যা তত বাড়ছে। বৃহস্পতিবার লোকসভার আরও ৩ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন স্পিকার ওম বিড়লা। ফলে চলতি অধিবেশনে কেবলমাত্র লোকসভা থেকে বহিষ্কৃত সাংসদের সংখ্যা সেঞ্চুরি ছুঁয়ে ফেলল। এদিন লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন ডিকে সুরেশ, নকুল নাথ এবং দীপক বেইজ। সব মিলিয়ে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড হলেন ১৪৭ জন […]

Politics

চোরমুক্ত বিজেপি চেয়ে পোস্টার সাঁইথিয়ায়

শুভেন্দু অধিকারীর সভার আগে সাঁইথিয়ায় ‘চোরমুক্ত বিজেপি’ চেয়ে পোস্টার পড়ল। পোস্টারে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে সিবিআই ও ইডি-র তদন্তের দাবিও জানানো হয়েছে। বিজেপি বাঁচাও কমিটির নামে ওই পোস্টারে লেখা, ‘তৃণমূলের থেকে টাকা খেয়ে বিজেপিকে হারানোর কান্ডারি ধ্রুব সাহা।’ আগামীকাল শুভেন্দুর সভার আগে সাঁইথিয়াজুড়ে পড়ল পোস্টার। নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপির […]

Politics

নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের অভিযোগ শওকতের

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোেগ আনলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁর কথায়, ‘পঞ্চায়েত নির্বাচনের সময় যে কজন মানুষ ভাঙড়ে খুন হয়েছে সেই খুনের দায় নওশাদ সিদ্দিকী এবং তার তথ্য প্রমাণ দেব। না দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।’ সঙ্গে শওকতের হুঁশিয়ারি, লোকসভা ভোটে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে দাঁড়ালে জামানত জব্দ […]

Politics

লোকসভা VOTE: বাংলায় প্রার্থী তালিকায় বিরাট চমক দিচ্ছে BJP

লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১০-১২ জন মহিলাকে প্রার্থী করতে চলেছে বিজেপি। সূত্রের খবর, সম্ভাব্য মহিলা প্রার্থী হিসেবে দুই সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও দেবশ্রী চৌধুরি ছাড়াও দলের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, মাফুজা খাতুন ও ভারতী ঘোষের নাম রয়েছে। রয়েছেন দলের বিধায়ক অগ্নিমিত্রা পল, অভিনেত্রী অঞ্জনা বসুও। তবে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ চাইছে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে ফের প্রার্থী […]

Politics

অভিষেকের অস্বস্তি বহাল সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর যে আবেদন তৃণমূল নেতা করেছিলেন, তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

Politics

লক্ষ্মীর ভাণ্ডার: ২৫ বছর পূর্ণ না হলেও তাঁর ফর্ম জমা

দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের কোনও আবেদনকারীকে ফেরানো যাবে না। ফর্ম জমা দেওয়ার সময় কারও বয়স ২৫ বছর পূর্ণ না হলেও তাঁর ফর্ম জমা নিতে হবে। পরে ওই আবেদনপত্র বাছাই করে ২৫ বছর পূর্ণ হলে পোর্টালে তাঁদের নাম এন্ট্রি করা হবে। জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে এবার বাড়তি গুরুত্ব দিতে হবে। কাউকে ফেরানো যাবে […]

Home Politics

লোকসভায় হামলাকাণ্ডে ধৃত ৪ জনের ৭ দিনের পুলিশ হেফাজত

লোকসভায় হানাকাণ্ডে ধৃত চার জনকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বিকেলে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে চার অভিযুক্ত মনোরঞ্জন ডি, সাগর শর্মা, নীলম ও আনমোল শিন্ডেকে হাজির করেছিল দিল্লি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানান দিল্লি পুলিশের আইনজীবী। তা মঞ্জুর করেন বিচারক। জানিয়ে দেন, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে পুলিশি হেফাজতের মেয়াদ […]