কলকাতা: রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলায় বারবার সামনে এসেছে ‘প্রভাবশালী’ তত্ত্ব। তদন্তকারী সংস্থা হেফাজতে নেওয়ার সময় অভিযুক্ত কতটা প্রভাবশালী সেই যুক্তি দিয়েছেন, আবার নিজেরা প্রভাবশালী নয়, এটা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন অভিযুক্তরা। এবার কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল প্রভাবশালী হওয়ার মাপকাঠিটা ঠিক কী? পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মোট পাঁচ অভিযুক্তের জামিন মামলা চলছে কলকাতা হাইকোর্টে। […]