দক্ষিণ কলকাতার ভবানীপুরের মল্লিকবাড়ির ছেলে তিনি। তাঁকে বাড়ির সকলে ‘রঞ্জু’ নামেই ডাকেন। বাংলার স্বর্ণ যুগে অভিনয়ে আসা তাঁর। ‘পদাতিক’ ছবির পরিচালক কিংবদন্তি মৃণাল সেনের ‘ইন্টারভিউ’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন রঞ্জিত মল্লিক। মৃণালের ‘কলকাতা ৭১’-এও অভিনয় করেছিলেন। সত্যজিৎ রায়ের ‘শাখা প্রশাখা’-তেও ছিলেন রঞ্জিত। উত্তমকুমার, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মিঠু মুখোপাধ্যায়ের সঙ্গে ‘মৌচাক’-এর মতো হাস্যরসে […]