Home Archives - Page 8693 of 8702 - 24 Ghanta Bangla News
Home

ফের ৪৯ বিরোধী সাংসদ সাসপেন্ড

গতকালের পর ফের আজ ৪৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হল। এই নিয়ে দুই দিনে মোট ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হল। যা ইতিহাসে কখনও হয়নি। আজ মঙ্গলবারও শীতকালীন অধিবেশন শুরু হলে বারবার বিরোধীরা সরব হতে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে। এছাড়াও কিছু সাংসদ পার্লামেন্টের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে […]

Home

লক্ষ্মীর ভাণ্ডারে নয়া নিয়ম! টাকা পাবে না আর কেও

১৬ ডিসেম্বর থেকে ফের দুয়ারে সরকার শিবিরে বসেছে রাজ্যে। নিয়মমাফিক ২৫-৬০ বছরের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। কিন্তু যে মহিলারা কেন্দ্র বা রাজ্য সরকারি দফতরে চাকরি করেন অথবা সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা, যেমন- পুরসভা, পঞ্চায়েত, পরিবহণ নিগম ইত্যাদিতে নিযুক্ত বা সরকার পোষিত স্কুল অথবা মাদ্রাসায় শিক্ষকতা করেন তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জানাতে […]

Home

মাধ্যমিক পাশে রাজ্যে সরকারি চাকরির সুযোগ, আবেদন করুন

পশ্চিমবঙ্গে নতুন করে আশা কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় করতে পারবেন আবেদন। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে হবে এই নিয়োগ। আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০-৪০ বছর বয়সের মধ্যে। আগামী ০৫/০১/২০২৪ তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেখে আবেদন করুন।

Home

গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কাঁপল চিন, মৃত ১১১

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল চিনের গানসু ও কিংহাই প্রদেশ। সোমবার মধ্যরাতে চিনের এই দুই প্রদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১। গুরুতর জখম হয়েছেন আরও ১০০ জন। রিখটার স্কেলে দুই প্রদেশে কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ৬.২ ও ৫.৯। আজ, মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ। চিনা সংবাদমাধ্যমের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে মৃতের সংখ্যা আরও […]

Home

আজকের প্রেমের রাশিফল: চুটিয়ে প্রেম করুন, তবে মদ খেলেই বিরাট বিপদে পড়বেন

মেষ – কর্মক্ষেত্রে ভাল পরিবর্তন আসবে। বৃষ- অর্থের প্রয়োজন হবে। মিথুন- আজ প্রেমের ভালো সময়। কর্কট-প্রেমই সবকিছু বিকল্প। সিংহ- আদালতে জয় পাবেন। কন্যা- প্রেম মধুর হবে। তুলা- অ্যালকোহল পান করবেন না। বৃশ্চিক- স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্থ হবে। ধনু- আর্থিকপ্রাপ্তি যোগ আছে। মকর- ধর্মাচরণ হবে। কুম্ভ- বিবাহিত জীবনের সেরা দিন। মীন-দিবাস্বপ্নে থাকবেন না।

Home

আন্দোলনেই হল কাজ, কিছুটা DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের

আন্দোলনেই হল কাজ। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এক্স- এ তিনি লেখেন, আমরা রাজ্য সরকারি কর্মচারীদের নয়া বছরের উপহার দিতে চলেছি। চার শতাংশ ডিএ বাড়ানো হল। যা ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এবার তারা ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা […]

Home

ফের সাসপেন্ড তৃণমূলের ১০ সাংসদ

সংসদ থেকে সাসপেন্ড করা হল তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, সুনীল মণ্ডল, শতাব্দী রায় এবং আশিস রায়কে। আগেই সাসপেন্ড করা হয়েছে ডেরেক ও ব্রায়েনকে। আজ, সোমবার সাসপেন্ড করা হয়েছে ৩৩ জন সাংসদকে। মোট ৪৭ জনকে এনিয়ে সাসপেন্ড করা হল।

Home

পুরসভার বিরুদ্ধে CID তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে এবার সিআইডি তদন্তের নির্দেশ। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে পুরসভা চত্বরে। একটি বেআইনি নির্মাণের মামলায় পুরসভার ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই বেআইনি নির্মাণে পুর কমিশনার এবং অন্যান্য আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখার জন্য সিআইডি তদন্তের নির্দেশ দিলেন।  গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে কলকাতা হাইকোর্ট বিচারপতি […]

Home

দাউদকে বিষ! পাকিস্তান জুড়ে সতর্কতা

সম্প্রতি খবর ছড়িয়েছে যে ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের অন্যতম চক্রী তথা ভারতে মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে বিষ প্রয়োগ করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাকিস্তানের করাচির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও খবর। পাকিস্তান সরকারের তরফে সরকারিভাবে কোনও খবর প্রকাশ করা না হলেও দেশের সবকটি বড় শহরে কড়া সতর্কতা জারি করা হয়েছে বলে সূত্রের […]

Home

ইউরোপে ইসলামের কোনও স্থান নেই, বিস্ফোরক ইতালির প্রধানমন্ত্রী

ইসলামি সংস্কৃতি নিয়ে বড় ধরনের বক্তব্য দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, ‘ইউরোপে ইসলামের কোনও স্থান নেই। ইসলামী সংস্কৃতি ও আমাদের সভ্যতার মূল্যবোধ ও অধিকারের মধ্যে কোনও মিল নেই। সৌদি আরব ইতালিতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলিকে অর্থায়ন করে, যেখানে শরিয়া বলবত হয়। আমাদের সভ্যতার মূল্যবোধ থেকে অনেক দূরে ইউরোপে ইসলামিকরণের প্রক্রিয়া চলছে।’