মাথাভাঙা: মামার বাড়িতে ঘুরতে এসে আর ফেরা হল না বাড়ি। মামার ছেলের সঙ্গে ঝিনুক কুড়াতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু তিনজনের। এদিন মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তিন বাচ্চা এদিন জোরপাটকি হাসানের ঘাট এলাকায় ধরলা নদীতে ঝিনুক কুড়াচ্ছিল। তখনই আচমকা তিনজন পা পিছলে জলে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার […]