ক্রিসমাস ট্রি সাজানো রয়েছে পিছনে। আর সামনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে জাপটে ধরে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। পরনে পোলকা ডটসের একটি ড্রেস। ঠোঁটে লাল লিপস্টিক। এক বছর আগেও ঠিক এমনই পোজ়ে দেখা গিয়েছিল যুগলকে। কিন্তু সে বার তেমন আলোচনা হয়নি। তবে ২০২৪ -এ কিয়ারা এবং সিদ্ধার্থের আদুরে ছবি প্রকাশ্যে আসার পরেই শুরু নানা ধরনের আলোচনা। […]