অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনার পুরপ্রধানকে প্রতারণার চেষ্টার ঘটনায় MLA হস্টেল থেকে ধৃতদের ঘর বুক করা হয়েছিল বিজেপি বিধায়কের সুপারিশের ভিত্তিতে। প্রাথমিক তদন্তের পর এমনই দাবি করল পুলিশ। কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দের সুপারিশের ভিত্তিতে শেখ ইমরানের নামে ঘর বুক করা হয়েছিল বলে দাবি গোয়েন্দাদের। অভিযোগ উড়িয়ে দিয়ে নিখিলবাবুর দাবি, বিজেপিকে কালিমালিপ্ত করে নিজেদের তোলাবাজির […]