কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির ঘটনায় গ্রেফতার তিনজন। সেই মামলায় এবার আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলছে কলকাতা পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টা করার অভিযোগে এমএলএ হস্টেল থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত তিনজনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের হস্টেলের বুকিং চলত কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র নাম করে। প্রসঙ্গত, অভিষেক […]