স্কুলের মাঠে প্যান্ডেলImage Credit source: TV9 Bangla কাটোয়া: সরকারি নিয়ম অনুযায়ী স্কুল খোলার কথা ছিল ২ জানুয়ারি। খুলেও গেল স্কুলের দরজা। কিন্তু এ কী! স্কুল তো চেনার উপায় নেই। সামনে মস্ত বড় গেট, বাঁশের প্যান্ডেল। ভিতরে মাঠে বানানো হয়েছে স্টেজ। সমানে বসানো বড় বড় সাউন্ড বক্স। মঞ্চে খোল-কর্তাল নিয়ে বসে আছেন শিল্পীরা। তাতে বাজছে কীর্তন। […]
ঋষভ পন্থের উইকেটের সঙ্গেই পরিস্থিতিটা পরিষ্কার ছিল। ভারত ২০০ পেরোতে পারলেও সেটা ভালো বলা যেত। যদিও সিডনি টেস্টের প্রথম দিন ভারতের ইনিংস শেষ মাত্র ১৮৫ রানেই। লোয়ার অর্ডারে ছোট্ট ছোট্ট পার্টনারশিপ না হলে স্কোর এই অবধিও পৌঁছতো না। এ দিন ১৫ মিনিট ব্যাটিংয়ের সুযোগ পায় অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরাকে যে স্যাম কন্টাস আক্রমণ করবেন, সেটাই ইঙ্গিত […]
রাজ্য সরকারের ‘উৎসশ্রী’ পোর্টালের এখন ঠিক কী অবস্থা তা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ২১ জানুয়ারি কলকাতা হাইকোর্টের কাছে এই রিপোর্ট জমা দিতে হবে রাজ্য সরকারকে। শিক্ষক–শিক্ষিকাদের বদলির ক্ষেত্রে যাতে সুবিধা হয় তাই উৎসশ্রী পোর্টাল চালু করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই পোর্টাল চালু হওয়ার পর নানা অভিযোগ উঠতে থাকে। দিনের […]
কালো হুডিতে মুখ ঢাকা। হাতে পোষ্য। ২০২৪ সালের শেষে এমনই একটা ছবি দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। জামনগরে নতুন বছরের উদযাপনে গিয়েছিলেন শাহরুখ খান। তাঁকে দেখা গেলেও। তাঁর মুখ দেখা যাযনি। শুক্রবারও সেই একই দৃশ্য ফ্রেমবন্দি হল। ভোররাতে মুম্বই ফিরলেন বাদশা। পরনে সেই কালো রঙের ঢিলে জোব্বা এবং হুডি। তাঁকে দেখেই পাপারাজ্জিদের ক্যামেরা তাক করে। কিন্তু […]
মেলবোর্ন টেস্টের ডিআরএস পর্ব ফিরল সিডনি টেস্টেও। মেলবোর্নে অন ফিল্ড আম্পায়ার হিসেবে সিদ্ধান্ত দিয়েছিলেন জোয়েল উইলসন। সেই সিদ্ধান্ত বদলে দেন বাংলাদেশের শরফদউল্লা সৈকত। সিডনিতে সৈকত নটআউট দিলেও সিদ্ধান্ত বদলে গেল তৃতীয় আম্পায়ারের জোয়েল উইলসনের কাছে। এটা যেমন মিল, তেমনই আউটের ধরনেও। প্রশ্ন রইল কিন্তু ডিআরএস নিয়েই। যশস্বীর পর এ বার বিতর্কিত আউটের শিকার ওয়াশিংটন সুন্দর। […]
মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ কোথায় হবে?Image Credit source: PTI নয়া দিল্লি: মৃত্যুর পরও যেন বিতর্ক পিছু ছাড়ছে না। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণের পর থেকেই তাঁর শেষকৃত্য ও স্মৃতিসৌধ তৈরি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কংগ্রেস সহ বিরোধীরা লাগাতার সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে। কার্যত বিরোধীদের মুখ বন্ধ করিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ তৈরির জন্য […]
হুগলি: মাথায় লাগানো টুপি, মুখে ধরানো বেলুন, গায়ে লাল জামা। সাজিয়ে গুছিয়ে ‘রাজা’কে বসিয়ে দেওয়া হল কেকের সামনে। মুখ নামিয়ে কেক খেল সে। সবার কোলে কোলে ঘুরে জন্মদিন কাটল ভালই! ওদিকে বাড়িতে তখন বিয়েবাড়ির মেজাজ। পাঁঠার জন্মদিন তো কী হয়েছে, আয়োজন দেখে বোঝার উপায় নেই। বড় বড় পাত্রে ঢালা হচ্ছে ভাত-ডাল-ঝুরি আলু ভাজা। নিমন্ত্রিতও অনেক। […]
একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছে সিপিএম। আগামী ১৭ জানুয়ারি বসুর প্রয়াণদিবস। সেদিন নিউটাউনে ‘জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার’–এর অংশবিশেষের উদ্বোধন হবে। সেখানেই ‘বিশেষ অতিথি’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। যিনি বাংলাদেশের নাগরিক। সুতরাং একটা বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। তার উপর আবার এপ্রিল মাসে চরম গরমে ব্রিগেড সমাবেশের […]