খাদে পড়ে গেল সেনা ট্রাক।Image Credit source: X শ্রীনগর: বরফ মোড়া পাহাড়ে বিপত্তি। পাহাড় থেকে হড়কে, খাদে গড়িয়ে পড়ল সেনার গাড়ি। মৃত্যু চার সেনা জওয়ানের। আহত আরও তিন জওয়ান। দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের বান্দিপোরে। জানা গিয়েছে, বান্দিপোরের সদর কুট পাভেন এলাকা গিয়ে যাচ্ছিল সেনা ট্রাকটি। পাহাড়ের মোড় ঘোরার সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। […]