দক্ষিণ ২৪ পরগনা: কলেজ ছাত্রীকে কটূক্তি ও অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে গ্রেফতার এক। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। ধৃতের নাম নাসির আলি। অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিগৃহীত ছাত্রী টিউশন সেরে বাড়ি ফিরছিল। সে সময়ে অভিযুক্ত তার পথ আটকায়। অভিযোগ, সে […]