মালদহ: নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রী। চলন্ত ট্রেন থেকে উধাও। অপহরণের আশঙ্কা। পড়ে আছে ব্যাগ। চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে। স্থানীয় সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারির বাসিন্দা দীপ্তি ভাগত (২০)। পড়াশোনা করতেন ঝাড়খন্ডের দুমকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। রবিবার হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক এক্সপ্রেসে করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক ছিল রামপুরহাট স্টেশনে নামবে। সেখান থেকে আরেকটি ট্রেন ধরে […]
বিজাপুর: ছত্তীসগঢ়ে মাওবাদী দমন অভিযান চলছে। তারই মধ্যে প্রত্যাঘাত করল মাওবাদীরা। আইইডি বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তারক্ষীদের একটি গাড়ি উড়িয়ে দিল। আর সেই বিস্ফোরণে মৃত্যু হল দান্তেওয়াড়া ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG)-র ৮ জওয়ান ও গাড়িচালকের। সোমবার ছত্তীসগঢ়ের বিজাপুরে এই বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বস্তারের ইন্সপেক্টর জেনারেল(আইজি) সুন্দররাজ পি জানিয়েছেন, মাওবাদী দমনে যৌথ অভিযান শেষে ফিরছিলেন ওই জওয়ানরা। একটি […]
আশঙ্কাটা হচ্ছিলই। এবার কলকাতায় এইচএমপি ভাইরাসে আক্রান্ত শিশু। সূত্রের খবর পাঁচ মাস বয়সি একটি শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। ওই শিশুর শরীরের ওই ভাইরাসের সন্ধান মিলেছে বলে খবর। বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে সে চিকিৎসাধীন ছিল বলে খবর। কলকাতার এক শিশুর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাসের( HMPV) সন্ধান মিলেছে বলে খবর। তবে এটা চিনের সেই ভাইরাস […]
অরিজিৎ সিং-কে নিয়ে বরাবরই অনুরাগীদের মনে কৌতুহলের পারদ তুঙ্গে থাকে। দেশের অন্যতম হার্টথ্রোব এখন তিনি। যদিও অরিজিৎ বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। তাই খুব একটা প্রশ্নের উত্তর দিতে দেখা যায় না তাঁকে। কেবল কাজের সঙ্গে তাঁর যোগসূত্র। কাজের জন্যই তিনি মাঝে মধ্যে উপস্থিত হন ক্যামেরার সামনে। তবে দর্শকদের সঙ্গে খুব একটা কথপোকথন […]
কলকাতা: ভারতে ইতিমধ্যে HMPV ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। শুধু দেশে নয় কলকাতাতেও যখন এক শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সদ্য নতুন ভাইরাসের আতঙ্ক যখন ধীরে-ধীরে ছড়াচ্ছে, সেই সময় ব্যাক্টিরিয়ার সঙ্গে লড়াইয়ে সারা দেশকে পথ দেখাতে চলেছে বাংলার গবেষণা সংস্থা। দেশের প্রথম ‘জীবাণু সংক্রমণ গবেষণা সংস্থার’ হাব তৈরি হচ্ছে বাংলায়। সেই লক্ষ্যে আইসিএমআর-নাইসেডের নাম বদলে হয়ে […]
মিঠুন চক্রবর্তী, কেরিয়ারের শুরু থেকে তাঁর লড়াইটা ছিল চোখে পড়ার মতো। অভিনেতা হতেই তিনি এসেছিলেন। রাজত্বও করেছেন দীর্ঘ দিন বলিউডের অন্দরমহলে। কিন্তু একটা সময় বিষয়টা মোটেও এতটা সহজ ছিল না। সেই কারণেই মিঠুন চক্রবর্তী মাত্র ৭৫ টাকা মাসিক ভাড়ায় পেইংগেস্ট থাকতেন। মিঠুন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর সেই লড়াইয়ের কথা। মিঠুন চক্রবর্তীর কথায় তাঁর থেকে তাঁর […]
ঢাকা: হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে শতাধিক মামলা। কিন্তু ভারত সরকার যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না পাঠায়, তবে এ দেশে এসেই হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ভারত অনুমতি দিলেই হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে আসবে তারা। সোমবার,৬ জানুয়ারি রাজধানী ঢাকার রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা […]
শীতকালে শিশুর পেশি শক্তিশালী করতে মালিশ করুন এই ‘জাদু-তেল’ দিয়েImage Credit source: ArtMarie/E+/Getty Images শীতকালে (Winter) সকলকে শরীরের বাড়তি যত্ন নিতে হয়। সদ্যোজাত শিশুরও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। সঠিক তেল দিয়ে শিশুকে মালিশ করলে তার ত্বক ও মাংসপেশি শক্ত হয়। একাধিক প্রাকৃতিক তেল শিশুর যত্নের জন্য নিরাপদ এবং কার্যকর। নিয়মিত তেল দিয়ে মালিশ করলে সদ্যোজাতকে […]