মার্চের তৃতীয় সপ্তাহেই লন্ডনে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র এক রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে। ইউকে-তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়তে এবার বক্তৃতা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি ২০ মার্চ থেকে শুরু করে মার্চের ২৪ তারিখ পর্যন্ত চলবে। প্রসঙ্গত, ২০২৩ সালের ‘বেঙ্গল […]