অমরাবতী: জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার জুতোয় যেন পা না গলায় ভারত, জনগণের কাছে হঠাৎ আর্জি রাখলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। পড়ছে দেশের জন্মহার। আর সেই নিয়েই চিন্তায় এই কথা বললেন চন্দ্রবাবু নাইডু। একটি জনসমাবেশে গিয়ে অন্ধ্রপ্রদেশের কুপ্পুম শহরের জন্মহার কমছে বলেই দাবি করেন মুখ্যমন্ত্রী নাইডু। তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘কুপ্পুম জেলা জন্মহার ১.৫ হয়ে গিয়েছে। যা […]
বার্থ সার্টিফিকেটে তাঁর বয়স পাঁচ বছর বাড়ানো রয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে ছাত্র সপ্তাহ উজ্জাপন অনুষ্ঠানে যোগদান করে এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সরকারি ভাবে তাঁর যে জন্মদিন পালন করা হয় তাতেও খুশি নন তিনি। সেই জন্মদিনও ‘নকল’ বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, ‘সবাই আমার জন্মদিন জন্মদিন করে। আমি মনে […]
কলকাতা: ধনধান্য় অডিটোরিয়ামে ছাত্র সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্তোষ ট্রফি জয়ীদের হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দিলেন। একইসঙ্গে ভেসে গেলেন স্মৃতির পাতায়। নিজের ছাত্র জীবন থেকে রাজনৈতিক জীবনের ওঠাপড়া কিছুই বাদ গেল না। এমনকী তাঁর বয়সও যে বাড়ানো আছে তাও বললেন নিজের মুখে। কীভাবে রাজনীতি করতে করতেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন তাও ফের একবার […]
পিসিবিকে চরম বার্তা আইসিসির! সময়মতো কাজ শেষ না হলে…Image Credit source: PTI, X কলকাতা: এ বার কি পাক ক্রিকেট বোর্ডের টনক নড়বে? যা পরিস্থিতি তাতে ক্রিকেট মহলে এই নিয়েই আলোচনা হচ্ছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আয়োজক পাকিস্তান। ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হতে চলেছে। তার আগে প্রবল চাপে পিসিবি। সে দেশের […]
সন্দেশখালি: সন্দেশখালিতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও এখনও অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি। এই মর্মে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা। প্রাণহানির আশঙ্কা করেছিলেন তিনি। বুধবার ছিল এই মামলার শুনানি। আর এই অবস্থায় এখনই নির্যাতিতার বাড়িতে ২৪ ঘণ্টার পুলিশ নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের। আগামী সোমবার পরবর্তী শুনানিতে তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে […]
ওয়াশিংটন: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই আমেরিকার প্রেসিডেন্ট পদে বসবেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর তার আগেই বড় বড় হুঁশিয়ারি দিচ্ছেন সদ্য নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। হামাসকে রীতিমতো সময় বেঁধে দিয়ে এদিন তিনি বলেন, ‘আগামী ২০ জানুয়ারির মধ্যে বন্দিদের না ছাড়লে মধ্যপ্রাচ্যে ধ্বংসলীলা চলবে।’ মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে হামাসের হাতে বন্দি আমেরিকার নাগরিক কথা […]
সন্দেশখালিতে মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন নির্যাতিতা বধূ। সেই ঘটনায় অভিযোগকারিনীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার মামলার শুনানিতে এই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। একই সঙ্গে এই ঘটনার তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করেছেন বিচারপতি। সন্দেশখালির মাঝেরপাড়ার ওই বধূ গত ১৫ এপ্রিল সন্দেশখালি থানায় গণধর্ষণের অভিযোগ […]
প্রবল বিরোধীতায় গ্রেম স্মিথ, অর্জুন রণতুঙ্গা! আইসিসি কি বদলাবে ভাবনা?Image Credit source: PTI কলকাতা: রোমাঞ্চ ফেরাতে টেস্ট ক্রিকেটকে টু-টিয়ার বা দ্বিস্তরীয় করার ভাবনা চিন্তা শুরু করেছে আইসিসি। জয় শাহ বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার চেয়ারম্যান হওয়ার পরই এই ভাবনা শুরু হয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলোকে রাখা হবে প্রথম স্তরে। দ্বিতীয় স্তরে বাকি সদস্য দেশগুলো। এতে […]
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং মহম্মদ ইউনুসের বিরুদ্ধে এবার বিস্ফোরক সব মন্তব্য করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিগত কয়েক মাস ধরেই বাংলাদেশে বেড়েছে ভারত বিদ্বেষ। এরই সঙ্গে সাম্প্রতিক সময়ে ভারতে অনুপ্রবেশ বেড়েছে বাংলাদেশিদের। এই আবহে এবার ইউনুসকে ‘পাক-চিনের দালাল’ আখ্যা দিয়ে তোপ দেগেছেন অধীর। এরই পাশাপাশি তিনি অভিযোগ করেন, বাংলাদেশে […]