গতকাল বলাগড়ে গঙ্গার বাঁধ ভাঙন পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় দল। সেখানে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও ছিলেন না বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এবার এ নিয়ে মনোরঞ্জনকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ। তিনি বিধায়ককে ‘বেবি’ বলে কটাক্ষ করেছেন। একই সঙ্গে বিধায়ক হিসেবে মনোরঞ্জনের কাজের খতিয়ান চেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এমন অবস্থায় বলাগড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে […]