রুখা-শুখা কয়লা খনি এলাকাগুলিকেই সাজিয়ে গুছিয়ে পর্যটনকেন্দ্র গড়ে তোলার প্রয়াস শুরু হল এই বাংলায়। প্রাথমিকভাবে পশ্চিম বর্ধমানের ঝাঁঝরা কোলিয়ারি এলাকায় এই ধরনের একটি প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে ইসিএল (ইস্টার্ন কোল ফিল্ড) কর্তৃপক্ষ। সেখানে তৈরি হচ্ছে ইকো পার্ক। এই সময়-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অন্য়ান্য পর্যটনকেন্দ্রের মতোই এখানেও সৌন্দর্যায়ন ঘটানো হবে। থাকবে পর্যটকদের মনোরঞ্জনের নানা ব্যবস্থা। তবে, […]