কালচিনির সুভাষিনী চা–বাগানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় নানা বিষয় উঠে এল। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮–তম জন্মবার্ষিকীতে আবার তাঁর ‘অন্তর্ধান রহস্য’ নিয়ে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার কালচিনির সুভাষিনী চা– বাগানে সরকারি পরিষেবা প্রদান এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। […]