Home Archives - Page 8150 of 11883 - 24 Ghanta Bangla News
Home

Share Market Crash: বাজেটের পরই পড়বে বাজার? ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করলেন…

গত কয়েক মাস ধরেই টালমাটাল অবস্থা শেয়ার বাজারের। তা ক্রমশ নিম্নগামী। আর সেই নিম্নগতিকে তরান্বিত করেছে একাধিক ঘটনা। যার মধ্যে ভারতের জিডিপি হ্রাস, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রেম্পের ফিরে আসা, আমেরিকার ফেডারেল ব্যাঙ্কের রেট কাট ও চিনা আর্টিফসিয়াল ইন্টেলিজেন্স ডিপসিকের উত্থান উল্লেখযোগ্য। তবে এই পতন নাকি হিমশৈলের চূড়ামাত্র। ফেব্রুয়ারিতেই নাকি ক্র্যাশ করতে চলেছে শেয়ার বাজার। […]

Home

Nirmala Sitharaman Saree: বাজেটে অটুট অর্থমন্ত্রীর ফ্যাশন স্টেটমেন্ট, এবার কোন রাজ্যের শাড়িতে দেখা গেল তাঁকে? – Bengali News | Union Budget 2025: Finance Minister Nirmala Sitharaman Keeps Her Fashion Statement, Wears Madhubani Print Saree

নয়া দিল্লি: আজ কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করবেন। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করবেন। স্বাধীন ভারতে এটাই কোনও অর্থমন্ত্রীর সর্বাধিক বার পেশ করা বাজেট। প্রতিবারই বাজেটে একটা বিশেষ নজর থাকে অর্থমন্ত্রীর শাড়ির দিকে। এবারও ব্যতিক্রম হল না। নজর কাড়ল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শাড়ি। এবার বাজেটে অর্থমন্ত্রী পরে এলেন ক্রিম রঙা শাড়ি। […]

Home

‘অন্য ধর্মের ধর্মীয় নেতারা নন, সরস্বতী পুজো বন্ধ করতে চান মমতা নিজেই’

মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ বলে পরিচিত কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কজেলে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সাব্বিরের বিরুদ্ধে। বৃহস্পতিবার সশস্ত্র পুলিশের পাহারায় সেখানে সরস্বতী পুজো আয়োজনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল। আর তারই মধ্যে শাসকদল ও মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। […]

Home

Share Market on Budget Day: এক লাফে হাজার পয়েন্ট! বাজেটের আগেই ‘ঘোড়ার’ মতো ছুটছে শেয়ার বাজার – Bengali News | Sensex Jumps Around One Thousand Point on Union Budget Day

প্রতীকী ছবিImage Credit source: Ashish Vaishnav/SOPA Images/LightRocket via Getty Images | PTI নয়াদিল্লি: হাতে আর মোটে একটা ঘণ্টাও নেই। তারপরেই সংসদে নিজের মন্ত্রীত্ব জীবনের অষ্টম বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শ্লথ গতিতে চলতে থাকা ভারতীয় অর্থনীতি আপাতত তাঁর হাতেই। আজ তাঁর মুখ নিঃসৃত প্রতিটি বাক্য নির্ধারণ করবে দেশের আগামী দিনগুলি। আজ শেয়ার বাজারে […]

Home

TMC আশ্রিত দুষ্কৃতী খুনে নৈহাটিতে রাতভর জ্বলল BJP কর্মীদের বাড়ি, পার্টি অফিস, দাঁড়িয়ে দেখল পুলিশ

তৃণমূল আশ্রিত দুষ্কৃতী খুনের ঘটনার পর রাতভর হামলা চলল নৈহাটির বিজেপি পার্টি অফিস ও বিজেপি কর্মীদের বাড়িতে। দলীয় দুষ্কৃতী খুনের অছিলায় গোটা রাত নৈহাটির বিস্তীর্ণ এলাকায় তাণ্ডব চালিয়ে বেড়াল তৃণমূলের গুন্ডাবাহিনী। শুক্রবার বিকেলে নৈহাটির গৌরীপুরে খুন হন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সন্তোষ যাদব। এর পর সন্ধে নামতেই নৈহাটি লাগোয়া গড়িফাসহ একাধিক জায়গায় বিজেপি কর্মীদের বাড়িতে শুরু […]

Home

Fire in Kolkata: সাত সকালে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আগুন, ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা – Bengali News | Fire at dharmatala at restaurant 5 engines at the spot

কলকাতা: ফের অগ্নিকাণ্ড শহরে। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আগুন লেগে গেল একটি পানশালায়। ধোঁয়া বেরতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। পরপর রয়েছে দোকান, রেস্তোরাঁ, ফলে আগুন ছড়িয়ে পড়বে, এই আশঙ্কায় রাস্তায় নেমে পড়েন ব্যবসায়ীরা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন। কলকাতা পুরনিগমের পাশেই একটি পানশালায় আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বারের সঙ্গে থাকা রেস্তোরাঁর […]

Home

Dankuni: ডেকেছিলেন জ্যোতিষীকে, আসার আগেই ডানকুনিতে উদ্ধার প্রাইমারি টিচারের ঝুলন্ত দেহ – Bengali News | He called the astrologer, but before he arrived, the hanging body of a primary teacher was found in Dankuni

ডানকুনি: কর্মক্ষেত্রে সমস্যা! উত্তরণের উপায় খুঁজতে জ্যোতিষীর শরণাপন্নও হয়েছিলেন। সেই জ্যোতিষীর বাড়িতে আসারও কথা ছিল। কিন্তু, তার আগেই বাড়ি থেকে উদ্ধার হল শিক্ষকের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ডানকুনিতে। মৃত শিক্ষকের নাম কৌশিক হালদার (৪৩)। তাঁর স্ত্রীও শিক্ষকতা করেন। কৌশিকবাবুর আকস্মিক চলে যাওয়ায় শোকের ছায়া গোটা পরিবারে। কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী। কিছুই বুঝে […]

Home

Maha Kumbh: আজ থেকেই কমছে ভাড়া, এবার বিমানে উড়ে যান মহাকুম্ভে – Bengali News | 50 percent cut in airfare for passengers travelling to the Maha Kumbh Mela 2025, says aviation minister

মহাকুম্ভে যাওয়ার বিমানভাড়া কমছে নয়াদিল্লি: গন্তব্য প্রয়াগরাজ। মহাকুম্ভ মেলায় যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে পৌঁছে যাচ্ছেন পুণ্যার্থীরা। আর বিমানে মহাকুম্ভে যাওয়ার ভাড়া শুনেই কার্যত মাথায় হাত পুণ্যার্থীদের। এবার তাঁদের জন্য সুখবর শোনালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রাম মোহন নাইডু। শনিবার (১ ফেব্রুয়ারি) থেকেই দেশের নানা প্রান্ত থেকে মহাকুম্ভে উড়ে যাওয়া বিমানের ভাড়া […]

Home

Rain in Winter: শীতের বিদায় পর্ব শুরু হতেই এবার বৃষ্টির হানা, ভোর থেকেই ভিজল কলকাতা, জেলায় জেলায় কুয়াশার দাপট – Bengali News | Raining in Kolkata, Kolkata has been wet since morning, fog prevails in every district, know weather update

কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images কলকাতা: ঝঞ্ঝার জেরে কুপোকাত শীত। শুক্রবারই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল এবার গুটি গুটি বা বাংলা ছাড়তে শুরু করেছে শীত। মার্চ তো দূর, ফেব্রুয়ারি মাঝামাঝিই লোটা কম্বল নিয়ে রাজ্য ছাড়বে ঠান্ডা। কিন্তু, ফেব্রুয়ারির প্রথম দিন তিলোত্তমাবাসীর ঘুম ভাঙল বৃষ্টি দিয়ে। সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় […]

Home

Gas Price: কমল গ্যাসের দাম, বাজেটের দিন সকালেই মধ্যবিত্তের জন্য বড় সুখবর – Bengali News | Gas cylinder Price cut on the day of Union Budget, know the new price in Kolkata, Delhi

নয়া দিল্লি: ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ হতে আর কয়েক ঘণ্টা বাকি। তার আগেই স্বস্তির খবর পেলেন দেশের মানুষ। দাম কমল গ্যাস সিলিন্ডারের। আইওসিএল-এর তথ্য অনুযায়ী, এই নিয়ে পরপর দু মাসে দাম কমল সিলিন্ডারের। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে এই হ্রাস করা হয়েছে। দু’মাস মিলিয়ে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় ২০ টাকারও বেশি কমেছে। তবে বাড়িতে […]