নিজের ঘর থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হল। প্রাথমিক সূত্রে খবর, আরজি কর মেডিক্যাল কলেজে এমবিবিএসের দ্বিতীয় বর্ষের ছাত্রী (২০) উত্তর ২৪ পরগনার কামারহাটিতে মায়ের ইএসআই হাসপাতালের কোয়ার্টারে থাকতেন। সেই কোয়ার্টার থেকেই শুক্রবার রাতে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। পুুলিশের প্রাথমিকভাবে অনুমান, ডিপ্রেশন বা অবসাদে ভুগছিলেন তরুণী। তার […]