অভিনেত্রী তৃণা সাহাকে শেষ বার দর্শক দেখেছিলেন ‘লভ বিয়ে আজকাল’ সিরিয়ালে। তার পর সে ভাবে ছোট পর্দায় দেখা যায়নি নায়িকাকে। শোনা যাচ্ছে আবারও সিরিয়ালে ফিরছেন তৃণা। পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর নতুন সিরিয়ালের নায়িকা তৃণা। মাঝে অবশ্য বড় পর্দায় অন্য ধরনের চরিত্রে নায়িকাকে দেখেছেন দর্শক। টিআরপির ওঠাপড়ার জন্য খুব অল্প সময়ের মধ্যেই ইদানীং বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়ালগুলি। […]