রঞ্জি ট্রফির ইতিহাসে সফলতম দল মুম্বই। এ বারও সেমিফাইনাল নিশ্চিত করল। কলকাতার ইডেন গার্ডেন্সে চারদিনেই খেল খতম। ১৫২ রানের বিশাল ব্যবধানে হরিয়ানাকে হারাল মুম্বই। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। আগামী আইপিএলে তাঁকে কলকাতা নাইট রাইডার্সে খেলতে দেখা যাবে। নেতৃত্বেও দেখা যেতে পারে রাহানেকে। তার আগে নিজের ‘হোম’ গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে […]