নয়া দিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ নিয়ে নতুন আইন এনেছে কেন্দ্রীয় সরকার। সেই আইনে নির্বাচন কমিশনার বাছাইয়ের প্যানেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়েছে। এই আইন নিয়েই এবার কেন্দ্রকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। জানা গিয়েছে, কেন্দ্রের এই আইনকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে, তার প্রেক্ষিতেই নোটিস পাঠানো হয়েছে […]