SIR-এ নাম বাদ ও ভোট চুরি নিয়ে বিদেশের মাটিতে বিক্ষোভের ডাক ধ্রুব রাঠির। এই পরিস্থিতিতে নতুন করে বিপাকে ইউটিউবার। ভারত ছাড়লেও রাঠির নামে নতুন করে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। ২০১৮ সালের মানহানি মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির সাকেত আদালত। শনিবার, ১৭ অক্টোবর, বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রাহুল জৈন এই নির্দেশ দেন। […]