এক সঙ্গীতশিল্পী তার বালিশের সঙ্গে প্রেমে রয়েছে। কিন্তু সেই অদ্ভুত প্রেমে বাধা হয়ে দাঁড়ায় তার মা। হিংসাত্মক হস্তক্ষেপে আচমকাই ছিন্ন হয় সম্পর্কের সুতো। এর পরেই শুরু হয় মুম্বই শহরজুড়ে সেই শিল্পীর এক বেসামাল সফর। পথে আসে বন্ধুত্ব, আকাঙ্ক্ষা, নিঃসঙ্গতা এবং বাস্তবকে চিনতে না পারার দোলাচল। এই যাত্রায় তার দেখা হয় এক রহস্যময় গৃহহীন কবির সঙ্গে। […]