গুরুগাঁও: নতুন ইলেকট্রনিক ফিচার ও উন্নত হার্ডওয়্যার নিয়ে ভারতের বাজারে আপডেটেড Pulsar NS200 লঞ্চ করল Bajaj Auto। নতুন মডেলটির এক্স-শোরুম দাম দিল্লিতে ১.৬০ লাখ টাকা। আগের USD ফর্ক সংস্করণের তুলনায় দাম বেড়েছে ১১,০০০ টাকা। নতুন আপডেটে বাইকটিতে যুক্ত হয়েছে ৫ ইঞ্চির TFT ডিসপ্লে, বাই-ডিরেকশনাল কুইকশিফটার, রাইড-বাই-ওয়্যার থ্রটল, রাইড মোড এবং ট্র্যাকশন কন্ট্রোলের মতো গুরুত্বপূর্ণ ফিচার। […]