Home Archives - Page 3074 of 11903 - 24 Ghanta Bangla News
Home

আইভরি কোস্টকে উড়িয়ে শেষ ১৬-তে নরওয়ে

শেষ ৩২-এ আইভরি কোস্টকে পেতে গ্রুপস্তরের শেষ ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে যেন গা এলিয়ে দিয়েছিল নরওয়ে। সেই ম্যাচটা নরওয়ে জিতলে সামনে পেত সুইডেনকে আর হারায় পেয়েছে আইভরি কোস্টকে। সেই দলকে এ বার শেষ ৩২-এর লড়াইয়ে হারিয়ে শেষ ১৬-তে চলে গেল নরওয়ে। ডালাস স্টেডিয়ামে ২-১ গোলে আইভরি কোস্টকে হারিয়ে দিল নরওয়ে। এ বার শেষ ১৬-তে তাদের প্রতিপক্ষ […]

Home

নরওয়ের বিরুদ্ধের নামার আগে ধাক্কা ব্রাজ়িলের, চোট পেয়ে অনিশ্চিত এই তারকা

বিশ্বকাপের নকআউট পর্বে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে ব্রাজ়িল। সেখানে তাদের প্রতিপক্ষ আর্লিং হাল্যান্ডের নরওয়ে। এ বার শেষ ১৬-তে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোট পেয়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। যা আগামী ম্যাচের আগে কোচ কার্লো আন্সেলোত্তির দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার ব্রাজ়িল ফুটবল কনফেডারেশন (CBF) এক […]

Home

৩ জুলাই শুরু অমরনাথ যাত্রা, ৫৫ হাজার তীর্থযাত্রীর জন্য বিশেষ প্রস্তুতি

৩ জুলাই থেকে শুরু হচ্ছে ৫৭ দিনের অমরনাথ যাত্রা। ৫৫ হাজার তীর্থযাত্রীর থাকার ব্যবস্থা, RFID কার্ড ও কড়া নিরাপত্তার সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জম্মু: আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের ৫৭ দিনের অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত পবিত্র অমরনাথ গুহা মন্দিরে তীর্থযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন […]

Home

তপ্ত কড়াইয়ে ফুটছে ইউরোপ, তীব্র গরমে গলে যাচ্ছে ট্রামলাইন, তাপপ্রবাহে মৃত ১,৩০০-র বেশি

তীব্র দাবদাহের জেরে ত্রাহি ত্রাহি রব উঠেছে ইউরোপে। কিন্তু তাই বলে এমন দৃশ্যের সাক্ষী থাকতে হবে, তা বোধহয় ভাবতে পারেননি কেউই। তীব্র গরমে মোমের মতো গলে যাচ্ছে ট্রামলাইন। কোথাও আবার নরম হয়ে যাচ্ছে পিচের রাস্তা। আটকে যাচ্ছে জুতো। অসহনীয় দাবদাহে কার্যত দিশেহারা গোটা মহাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র দাবি, ২১ জুন থেকে এখনও পর্যন্ত তাপপ্রবাহের […]

Home

শহুরে চটকে অস্তিত্ব হারাচ্ছে ভাটিয়ালির সুর! সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে পড়ুয়া-খেতমজুরদের নিয়ে গানের কর্মশালা শ্যামলের

অনিমেষ দত্ত কথিত আছে, পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) ‘ভাটিয়াল’ অঞ্চল ছিল নদীবহুল। সেখানে নৌকা বাইতে বাইতে মাঝিরা একক কণ্ঠে যে গান গাইতেন, তা-ই পরবর্তীতে ভাটিয়ালি গান হিসেবে পরিচিতি পায়। আবার আর একটি মতে, ‘ভাটি’ অর্থাৎ ভাটার টানে নৌকা বাইতে বাইতে মাঝিরা এই গান গাইতেন বলে এর এমন নাম। তবে নামের শিকড় যা-ই হোক না কেন, বিশেষজ্ঞদের […]

Home

দক্ষিণ-পূর্ব রেলে ২০০ কোটির OFC প্রকল্পে ছাড়পত্র, ডিজিটাল পরিকাঠামোয় বড় জোর

দক্ষিণ-পূর্ব রেলের ১,৬০০ রুট কিলোমিটার জুড়ে ৪৮-ফাইবার OFC বসানোর প্রকল্পে অনুমোদন দিয়েছে ভারতীয় রেল। এতে যোগাযোগ ও সিগন্যালিং ব্যবস্থা আরও আধুনিক হবে। নয়াদিল্লি: দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ৪৮-ফাইবার অপটিক্যাল ফাইবার কেবল (OFC) প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্প […]

Home

হাল্যান্ডের জয়সূচক গোল, আইভরি কোস্টকে উড়িয়ে শেষ ১৬-তে নরওয়ে

শেষ ৩২-এ আইভরি কোস্টকে পেতে গ্রুপস্তরের শেষ ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে যেন গা এলিয়ে দিয়েছিল নরওয়ে। সেই ম্যাচটা নরওয়ে জিতলে সামনে পেত সুইডেনকে আর হারায় পেয়েছে আইভরি কোস্টকে। সেই দলকে এ বার শেষ ৩২-এর লড়াইয়ে হারিয়ে শেষ ১৬-তে চলে গেল নরওয়ে। ডালাস স্টেডিয়ামে ২-১ গোলে আইভরি কোস্টকে হারিয়ে দিল নরওয়ে। বিস্তারিত আসছে… Source link

Home

রিয়াল কাশ্মীরের এই মিডফিল্ডারকে দলে টানল পাঞ্জাব

নতুন মরসুমের আগে দল শক্তিশালী করতে রিয়াল কাশ্মীরের মিডফিল্ডার মোহাম্মদ ইনামকে দুই বছরের চুক্তিতে দলে নিল পাঞ্জাব এফসি। সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগের সিজনটা একেবারেই আহামরি থাকেনি পাঞ্জাব এফসির (Punjab FC)। বিদেশি কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসের উপর ভরসা রেখেই দল সাজিয়েছিল দেশের প্রথম সারির ফুটবল ক্লাব। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনেও ছিল চমক। এক্ষেত্রে ঐতিহ্যবাহী ডুরান্ড […]

Home

বৈভব সূর্যবংশীর অভিষেক কি এবার? ইংল্যান্ড সিরিজে বড় সিদ্ধান্তের অপেক্ষায় ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে ১৫ বছরের বৈভব সূর্যবংশীর অভিষেক নিয়ে জল্পনা তুঙ্গে। টিম ম্যানেজমেন্ট বড় সিদ্ধান্ত নেয় কি না, সেদিকেই নজর। বিট্টু দত্ত, কলকাতা ডেস্ক: আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ০-২ ব্যবধানে হারের ধাক্কা কাটিয়ে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারত। বুধবার থেকে শুরু হতে চলা এই সিরিজে সবচেয়ে বড় আলোচনার […]

Home

পর্যটকদের জন্য সুখবর, পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেনের সময়সীমা বাড়াল রেল

পর্যটকদের জন্য সুখবর। পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেনের সময়সীমা বাড়াল রেল। রথযাত্রার আগেই এই ঘোষণা করা হয়েছে। দক্ষিণ–পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, জুলাই মাসেও চলবে ০৮১১৭/০৮১১৮ পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেন। Source link