কেরিয়ারের শুরুতেই দেশের রাষ্ট্রপতির নাম ভুল বলে একসময় তীব্র বিতর্কে জড়িয়েছিলেন করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ আলিয়া ভাট। ‘কফি উইথ করণ’ শো-এর সেই পর্বে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বদলে পৃথ্বীরাজ চৌহানের নাম বলে ট্রোল আর মিমের ঝড়ে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছিল তাঁকে। এক দশক পেরিয়ে আলিয়া আজ ‘গ্লোবাল স্টার’, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন। […]