বারুইপুর: নাবালিকা হত্যায় এবার জুড়ল ধর্ষণ ও গণধর্ষণের ধারা। গণধর্ষণ করে নাবালিকাকে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। আজ, সোমবার আদালতে তোলা হলে ধৃত তিনজনের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক ধারায় মামলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছে আগেই। নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয় একটি পুকুর থেকে। […]